স্পোর্টস

বিশ্বকাপে নেই বেলের ওয়েলস, থাকছে সার্বিয়া-আইসল্যান্ড

বিশ্বকাপে ওয়েলস ও সার্বিয়া দলের খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ওয়েলস ও সার্বিয়া দলের খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়া বিশ্বকাপে থাকছে না গ্যারেথ বেলের ওয়েলস। শেষ রাউন্ডে আয়ারল্যান্ডের কাছে হেরে প্লে-অফের টিকিটও কাটতে পারেনি দলটি। মহাগুরুত্বপূর্ণ শেষ ম্যাচে অবশ্য খেলতে পারেননি চোটে মাঠের বাইরে থাকা বেল।

তবে চমক ধরে রেখেছে আইসল্যান্ড। ইউরো চ্যাম্পিয়নশিপে অভিষেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি। সাফল্যের ধারাবাহিকতা রেখে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল তারা। একই রাতে রাশিয়া বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করেছে সার্বিয়া।

সোমবার রাতে ‘আই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করার ম্যাচে কসোভোকে ২-০ গোলে হারিয়েছে আইসল্যান্ড। ১০ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২২।

গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ১০ ম্যাচে ৬ জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে।

সার্বিয়া সেখানে ‘ডি’ গ্রুপে জর্জিয়াকে হারিয়েছে। ১-০ গোলে জয়ের রাতে ৬ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ২১।



একই গ্রুপ থেকে জিততে পারেনি গ্যারেথ বেলের ওয়েলস। বিশ্বকাপে খেলা হচ্ছে না তাই। বেলদের ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে আয়ারল্যান্ড। ৫ জয় ও চার ড্রয়ে আইরিশদের পয়েন্ট ১৯। সেখানে ১৭ পয়েন্ট নিয়ে তিনে থাকায় প্লে-অফেও জায়গা হল না ওয়েলসের।

ক্রিকেট ম্যাচ দেখছেন দর্শকরা, বিভিন্ন বয়সের মানুষ স্টেডিয়ামে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ
ভিআইপি লাউঞ্জে বসে দুঃস্বপ্নের সাক্ষী বেল

‘জি’ গ্রুপে জয়ের ধারাতেই আছে স্পেন। আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলটি সোমবার রাতে ইসরায়েলকে ১-০ গোলে হারিয়েছে। ৯ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৮।

একই গ্রুপ থেকে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। আলবেনিয়াকে ১-০ গোলে হারানোর পর প্লে-অফ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটিকে। ৭ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ২৩।

ইউরোপের দেশগুলো বাছাইপর্বে খেলে নয় গ্রুপে ভাগ হয়ে। গ্রুপের সেরা দলগুলো সরাসরি বিশ্বকাপে যায়। আর সেরা আট রানার্সআপ খেলে প্লে-অফে। তবে প্লে-অফে পরীক্ষা দিয়ে বিশ্বকাপের টিকিট পায় মাত্র চারটি দল।

বিষয়:ওয়েলস গ্যারেথ বেল রাশিয়া বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…