চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের সবচেয়ে দামি জার্সি বানিয়েও ‘বঞ্চিত’ বাংলাদেশি শ্রমিক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে যে জার্সি পরে ইংল্যান্ড দল খেলবে, সেই জার্সি তৈরি হচ্ছে বাংলাদেশে। কিন্তু ইংলিশদের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামি জার্সি বানিয়েও ‘বঞ্চিত’ হচ্ছে বাংলাদেশি শ্রমিকরা। এমন দাবি করে প্রতিবেদন ছেপেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ ও ডেইলি মিরর।

বিশ্বকাপের প্রতিটি জার্সি ইংল্যান্ডে বিক্রি হচ্ছে ১৬০ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১৮ হাজার টাকা (১৭,৯০৯টাকা) । অথচ এই দামের জার্সি যারা তৈরি করছেন তারা পাচ্ছেন নামমাত্র মজুরি। প্রতি ঘণ্টায় এই জার্সি তৈরির শ্রমিকরা পান মাত্র ২৩ টাকা।

ইংল্যান্ড দলের অফিসিয়াল স্পন্সর নাইকি। তারাই দলটির বিশ্বকাপ জার্সি সরবরাহ করবে। এবছর হ্যারি কেন ও রাহিম স্টার্লিংরা যে জার্সি পরে খেলবেন, তাদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি জার্সি হবে সেটি। অথচ এ জার্সি তৈরি করে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা দৈনিক মজুরি পাচ্ছেন ২০০ টাকার কম (১৮৮ টাকা, ১.৬৮ পাউন্ড)। এমন দাবি ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে।

সংবাদমাধ্যমটির দাবি, সরকার নিয়ন্ত্রিত ‘জোনে’ কাজ করেন এসব শ্রমিক। প্রমাণ হিসাবে তারা ঢাকার নিকটবর্তী এলাকা সাভারের কথা উল্লেখ করেছে। যেখানে শ্রমিকরা সপ্তাহে ৬০ ঘণ্টা শ্রম দিচ্ছেন।

২০১৬ সালে নাইকির সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডে ১২ বছরের জন্য চুক্তি করে ব্রিটিশ ফুটবল অ্যাসেসিয়েশন (এফএ)।

ডিজিটাল, সংস্কৃতি, মিডিয়া, স্পোর্টস কমিটির সদস্য এবং লেবার পার্টির এমপি জো স্টিভেনস নামমাত্র মজুরির বিষয়ে একটি তদন্তের আহ্বানও জানিয়েছেন।

Reneta

তিনি বলেছেন, ‘বিশ্বকাপের সঙ্গে যুক্ত ইংল্যান্ডের যেকোনো বিষয়ে, এমনকি জার্সিসহ সবদিক বিবেচনা করা এফএ’র দায়িত্ব। যার জন্য আমাদের দেশের গর্ব হওয়া উচিত। কিন্তু এ ব্যাপারে খুব কমই গর্ব করা যাবে, যদি এটা প্রমাণিত হয় যে মানুষের শোষণের উপর দিয়ে তা তৈরি করা হচ্ছে।’

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অবশ্য ইংল্যান্ডের আইন অনুযায়ী সবকিছু প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

দ্য ক্লিন ক্লোথস ক্যাম্পেইন নামের একটি সংগঠন বলছে, ‘বাংলাদেশের শ্রমিকদের মজুরি অনেক কম। এমনকি তাদের মৌলিক চাহিদাও পূরণ হয় না। তারা পরিবার নিয়ে ঠিকঠাকভাবে চলতেও সক্ষম না। সমর্থকদের টাকায় নাইকি সর্বোচ্চ মুনাফা করছে, অথচ শ্রমিকরা অনাহারে মরছে। নাইকির এই শোষণের ব্যবসায়ী মডেল পরিবর্তন করতে সমর্থকদের সুর তোলা উচিত।’

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা মাসে নূন্যতম ৫২৬০ টাকা মজুরি পায় বলে উল্লেখ করেছে মিরর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ফুটবল দলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্রাজেডির এক বছর, নিহতদের স্মরণে নানা কর্মসূচি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT