চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মাঝপথে নিয়ম বদলাল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসি জানিয়েছিল প্রাথমিক পর্ব পেরোতে পারলেই শ্রীলঙ্কা আর বাংলাদেশকে ‘শীর্ষ বাছাই’ বিবেচনা করা হবে। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ বিবেচনা করা হবে না। টুর্নামেন্টের মাঝপথে নিয়মটা বাতিল করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

নতুন বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, প্রাথমিক পর্বে গ্রুপ শীর্ষে থেকে শেষ করা দলটাকে শীর্ষ বাছাই হিসেবে বিবেচনা করা হবে সুপার টুয়েলভের জন্য।

তাতে বিপাকে পড়েছেন বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকরা। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদকর্মীদের জানাতে হয়েছে, তারা কোন কোন ম্যাচ কাভার করতে চান।

স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ‘বি-১’ ধরে সবাই ম্যাচ নির্ধারণ করেছেন। আইসিসি এখন বলছে ভিন্ন কথা। অবশ্য ম্যাচ নির্বাচনের সুযোগ আবার নতুন করে দেয়া হবে।

বাংলাদেশকে ‘বি-১’ ধরে যেসব দর্শক টিকেট করেছেন, তাদের নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি এখনও।

আগের বাস্তবতা ছিল গ্রুপপর্ব উতরাতে পারলেই ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ড-আফগানিস্তানের গ্রুপে পড়ত বাংলাদেশ। এখন তা হচ্ছে না। গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ ধরেই নির্ধারণ হবে সুপার টুয়েলভের গ্রুপিং।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-ওমান টি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT