চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের প্রাক-বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে সরাসরি ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে পারতো বাংলাদেশ। তা হচ্ছে না। পিছিয়ে থাকায় প্রাক-বাছাই খেলতে হচ্ছে লাল-সবুজদের। সেই ম্যাচে জামাল ভুঁইয়ারা প্রতিপক্ষ পেয়েছে লাওসকে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির প্রধান কার্যালয়ে বুধবার সকালে হয়েছে প্রাক-বাছাইয়ের ড্র। যাতে মঙ্গোলিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভুটানকে টপকে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে লাওস। কেবল বিশ্বকাপেরই নয়, ২০২৩ এএফসি এশিয়া কাপের প্রাক-বাছাইপর্বও একই দলের বিপক্ষে খেলতে হবে লাল-সবুজদের।

হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে খেলতে হবে ম্যাচ। ৬ জুন প্রথম লেগের পর ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১১ জুন। এই ম্যাচ জিততে পারলেই এশিয়ান অঞ্চলের বিশ্বকাপের মূল বাছাইপর্বে খেলার সুযোগ হবে জেমি ডের দলের।

লাওস প্রতিপক্ষ হওয়ায় অবশ্য খানিকটা সুবিধাই হচ্ছে বাংলাদেশের। গত বছর এই দলটির সঙ্গে দুবার ম্যাচ খেলেছে লাল-সবুজরা। দুই ম্যাচের ফলও ছিল ইতিবাচক। প্রায় দুই বছরের নির্বাসন শেষে ফিরে এই লাওসের বিপক্ষেই তাদের মাঠে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। পরে অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপে সিলেটে পায় ১-০ গোলের জয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-লাওসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT