চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে সৌম্য-লিটন-নাঈমের অন্যরকম লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ওপেনিং করেছেন নাঈম শেখ ও সৌম্য সরকার। নিউজিল্যান্ড সিরিজে লিটন দাস ফেরায় বেড়েছে প্রতিযোগিতা। তিন জনের মধ্যে দুজনকে বেছে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

কিউইদের বিপক্ষে সিরিজ শুরু আগামী বুধবার। এখনো চূড়ান্ত হয়নি ওপেনিং পজিশন। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, বিবেচনায় থাকবেন তিনজনই।

দলে তিন ওপেনার থাকলে একজনকে অন্য পজিশনে খেলানোর রীতি আছে বাংলাদেশ ক্রিকেটে। এবার আর সেরকম হচ্ছে না। অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় সেরা ওপেনিং জুটি নির্বাচনের মোক্ষম সুযোগ এ সিরিজটি।

ওপেনিং নিয়ে ডমিঙ্গো বললেন, ‘সম্প্রতি আমরা টি-টুয়েন্টিতে ওপেনিং জুটির একটি রেকর্ড দেখেছি, তাই এই পজিশন নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখছি না। লিটন ফিরেছে। একাদশ কেমন হবে, সেটি নিয়ে আগামীকাল নির্বাচকদের সঙ্গে আমরা বসব।’

‘আমাদের তিনজন খেলোয়াড় আছেন যারা ওপেনার- সৌম্য, লিটন, নাঈম। নির্বাচক প্যানেলের সঙ্গে বসে আমরা ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নেব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে ১০ সেপ্টেম্বর। বিশ্বকাপের দল ঘোষণাও করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। চোটের কারণে এ সিরিজে খেলতে না পারা তামিম ইকবাল ফিট হলে তার বিশ্বকাপ দলে থাকা অনেকটাই নিশ্চিত। তেমন ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Reneta

বিশ্বকাপে তিনজন ওপেনার নিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাতে লিটন, সৌম্য, নাঈমের মধ্যে কোন দুজন বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন তা হয়ত নিশ্চিত হবে কিউই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডমিঙ্গোনাঈমলিটনলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT