বিশ্বকাপের আগেই বোনাস দেয়া নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের পুরনো ঐতিহ্য। ২০১৮ বিশ্বকাপেও হচ্ছে না সেটার ব্যতিক্রম। আগামী সোমবারের মধ্যেই খেলোয়াড়দের বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির ফেডারেশন সভাপতি।
সোমবার কঙ্গোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে নাইজেরিয়া। সেই ম্যাচের আগেই খেলোয়াড়দের মন খুশিতে ভরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ফেডারেশন সভাপতি আমাজু পিনিক।
‘ফিফা আমাদের ২ মিলিয়ন ডলার আগেই দিয়েছে। আর আমরা নিজেদের থেকে ৮ লাখ ডলার যোগাড় করেছি। এখন আমরা চাই বিশ্বকাপের আগের ও চলাকালীন সব ম্যাচের আগে বোনাস পরিশোধ করে দিতে।’
যদিও নাইজেরিয়ার বোনাস ভাগ্য মোটেও সুখকর নয়। বোনাসের পরও ১৯৯৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে ইতালির কাছে হারের পর দলকে রেখে চলে যান কোচ ক্লেমেন ওয়েস্টারহফ।
১৯৯৮ বিশ্বকাপেও ঘটে আরেক অঘটন। বোনাস পাওয়ার পরদিনই নকআউট পর্বে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরে যায় নাইজেরিয়া দল। রাশিয়া বিশ্বকাপের পরিস্থিতি জানতে আপাতত অপেক্ষাই করতে হচ্ছে।









