চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরাটা দিতে এটাই মুশফিকের ‘সেরা সময়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে চৌদ্দবছর হয়ে গেল মুশফিকুর রহিমের। খেলতে গেছেন নিজের চতুর্থ বিশ্বকাপে। এত লম্বা সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাটুকু কাজে লাগিয়ে ইংল্যান্ডে নিজের সেরাটাই দেয়ার আশ্বাস দিয়েছেন টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে সেই সংকল্পের কথাই।

‘বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে ভালো কিছু করার, ভালো খেলার। বিশ্বকাপে শেষ পর্যন্ত হয়ত ৪-৫ জন ভালো খেলবে। আমারও অনেক স্বপ্ন, লক্ষ্য আছে বিশ্বকাপ নিয়ে।’

‘যখন কেউ ১৩-১৪ বছর ধরে খেলে, তাতে দায়িত্বটা এমনিতেই বেড়ে যায়। আমারও জবাবদিহিতা আছে। অবশ্যই চেষ্টা করবো আমার কাছে যে সুযোগটুকু আসবে তা পুরোপুরি কাজে লাগানোর। আমার জন্য এটাই সেরা সময় বাংলাদেশকে ভালো কিছু দিতে পারার।’

অতীতে বেশ কয়েকবার ম্যাচ জয়ের খুব কাছে নিয়ে গেলেও খালি হাতে ফিরেছেন মুশফিক। যার মধ্যে আছে ভারতের বিপক্ষে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচটাও। তবে এবার আর তেমনটা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছেন মুশি।

‘শেষ ৪-৫ বছর ধরে যেভাবে খেলছি, এটা আমার জন্য অনেক পাওয়া। বিশেষ করে শুধু রান করা নয়, স্ট্রাইক রোটেট করা, ভালো স্ট্রাইকরেটে খেলা, সবকিছুতেই যথেষ্ট উন্নতি করেছি। তবে উন্নতির তো শেষ নেই। আমি শুধু চাইবো গত কয়েক বছরে বাংলাদেশকে যেভাবে ম্যাচ জেতাতে পেরেছি, সেই চেষ্টা করার। বিশ্বকাপে যদি সুযোগ আসে তাহলে আমিই যেন সেই ব্যক্তি হই যে কি-না ম্যাচটা শেষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারি।’

নিজের চতুর্থ বিশ্বকাপ। অতীতের আসরগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে মুশফিক বললেন, ‘অবশ্যই ভালো কিছু স্মৃতি আছে। খারাপও আছে। আর এটাই ক্রিকেট। আমি বিশ্বাস করি এবার আমাদের যে দল আছে, যেখানে খেলা হচ্ছে, যে ফরম্যাটে খেলা হচ্ছে, অবশ্যই আমাদের ভালো সুযোগ আছে। যদি তিন ফরম্যাটেই খেলতে পারি তাহলে আমাদের সম্ভাবনা আছে তিন ফরম্যাটেই ভালো খেলার।’

Reneta

‘আর নকআউট পর্বে গেলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু চিন্তা করছি। হতে পারে ইংল্যান্ডে এটা আমার শেষ বিশ্বকাপ। চেষ্টা করবো সেটা স্মরণীয় করে রাখতে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT