তরুণ পেসারদের ফিটনেস বাড়াতে হাইপারফরম্যান্স ইউনিটের অধীনে বিশেষ ক্যাম্পে ডাক পেয়েছেন ১৫ জন পেসার। বুধবার এক বিজ্ঞপ্তিতে ১৫ জনের নাম জানিয়েছে বিসিবি।
জাতীয় দলে খেলেছেন এমন পেসারদের সঙ্গে ডাক পেয়েছেন জাতীয় দলের দরজায় কড়া নাড়া তরুণরাও। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাতের মতো তরুণেরা আছেন এই দলে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানায়, ডাক পাওয়া পেসারদের ২২ মে বেলা ১২টায় মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে হবে। ক্যাম্প চলবে ২৩ মে থেকে ১ জুন। কক্সবাজারে হবে স্ট্রেংথ ও কন্ডিশনিং অনুশীলন।
১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন জাতীয় দলে খেলা কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, আবুল হাসান, আবু জায়েদ, মোহাম্মদ সাইফ উদ্দিনও।
তাসকিন-রাব্বিদের সঙ্গে আছেন ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা ইবাদত হোসেন, খালেদ আহমেদ, ইমরান আলী, হোসেন আলী ও কাজী অনিকরা।
বিশেষ পেস ক্যাম্পের বোলিং স্কোয়াড: আবু হায়দার, আবু জায়েদ, কামরুল ইসলাম রাব্বি, ইবাদত হোসেন, আবুল হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, হোসেন আলী, হাসান মাহমুদ, কাজী অনিক, রবিউল হক, শরিফুল ইসলাম, তাসকিন, আহমেদ, খালেদ আহমেদ, ইয়াসিন আরাফাত ও ইমরান আলী।







