চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেসারদের নিয়ে ওয়ালশের বিশেষ ক্যাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

কোর্টনি ওয়ালশের অধীনে শুরু হচ্ছে ১০ দিনের বিশেষ পেস-বোলিং ক্যাম্প। পাইপলাইন সমৃদ্ধ করতে এই ক্যাম্পে সুযোগ দেওয়া হবে জাতীয় দলের বাইরে থাকা তরুণ পেস বোলারদেরও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন ২-৩ দিনের মধ্যেই শুরু হবে ক্যাম্প।

২০১৬ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন ক্যারিবিয়ান কিংবদন্তি সাবেক ফাস্ট বোলার ওয়ালশ। তার দায়িত্বের মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। সঙ্গে তরুণদেরও সাহায্য করবেন। জাতীয় দলের পেস বোলারদের আরও শানিত করা ও তরুণ প্রতিভাদের ভবিষ্যতের জন্য তৈরি করতে চায় বিসিবি। এজন্যই ক্যাম্পের আয়োজন।

রোববার মিরপুরে আকরাম বললেন, ‘ক্যাম্পে সবাই থাকবে। দলের সেরা পেস বোলাররা থাকবে। এছাড়া যাদের ভবিষ্যতে খেলার সম্ভাবনা আছে তাদের নিয়েই পেস বোলিং ক্যাম্পটা শুরু হবে। আগামী ২-৩ দিনের মধ্যেই শুরু হবে। তবে কারা কারা থাকছে আমরা সভা করে তা ঠিক করব।’

Banglabid

বিসিবি সূত্রে জানা গেছে ক্যাম্পে থাকবেন ১৫ পেসার। পেস বোলারদের একটি প্রাথমিক তালিকাও তৈরি করেছেন নির্বাচকরা। ওয়ালশ ঢাকায় ফিরে চূড়ান্ত করবেন তালিকা। যেখানে থাকতে পারেন বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দলের কয়েকজন পেসারও। অস্ট্রেলিয়া সফর শেষে সোমবার রাত ৯ টায় দেশে ফিরছে এইচপি দল।

ওয়ালশ ঢাকায় ফিরলেই শুরু হবে ক্যাম্প। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ইংল্যান্ড থেকেই জাতীয় দলের কোচিং স্টাফরা ছুটিতে চলে গিয়েছিলেন। ওয়ালশের ফেরার কথা ছিল ২০ জুলাই। কিন্তু পেসারদের ক্যাম্পের জন্য আগেই চলে আসছেন তিনি।

১০ জুলাই থেকে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের অধীনে মিরপুরে চলছে ফিটনেস ক্যাম্প। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ ও সাউথ আফ্রিকা সফরের আগে ফিটনেস বাড়িয়ে নিতে কাজ করছেন ক্রিকেটারররা। কেউ কেউ নিজ উদ্যোগে ব্যাটিং-বোলিং শুরু করছেন। তবে দলীয় স্কিল অনুশীলন শুরু হবে হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে দেশে ফিরলে। ২৮ জুলাই ফেরার কথা তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেস বোলিং ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT