চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশেষ কাউকে জেতাতে এফডিসির এমডি পরিচালকদের ঢুকতে দেয়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বিনোদন
A A

বর্ষীয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু অভিযোগ করে বলেছেন, শিল্পী সমিতির নির্বাচনে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন তার পছন্দের প্যানেল ও শিল্পীদের সাপোর্ট করেছেন। নির্বাচনে বিশেষ কাউকে জেতাতে তিনি পরিচালকদের এফডিসিতে ঢুকতে দেননি।

এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের মধ্যে রোববার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করে তিনি।

এদিন এফডিসির গেটে অবস্থান নেন চলচ্চিত্রের ১৭টি সংগঠনের নেতাকর্মীরা। তারা এফডিসির নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘পরিচালকরা ভোটের দিন এফডিসিতে এসে যদি ভোট চাইতো তাহলে আমাদের কথা ফেলতে পারতেন না ভোটাররা। আমরা যাতে ভোট চাইতে না পারি; সেজন্য এমডি জেনে বুঝে আমাদের এফডিসিতে প্রবেশ করতে দেননি। এজন্য আমরা এফডিসিতে থেকে তার অপসারণ চাই। সেই সঙ্গে সরকারের কাছে তার ব্যাংক হিসেব তলব করার দাবি জানাই। শুনেছি উনি অনেক অর্থের মালিক। কীভাবে উপার্জন করলেন এতো টাকা সরকার বিষয়টি খতিয়ে দেখুক।’

‘‘আমার যদি চলচ্চিত্রে মানুষ হয়ে থাকি তাহলে এই এমডি এফডিসিতে থাকতে পারবেন না। সরকার চাইলেও তিনি থাকতে পারবেন না। আমরা রাস্তায় শুয়ে থাকবো। এই এমডিকে নিয়ে আমরা এফডিসিতে কাজ করতে চাই না। এই এমডি আমাদের চান না। এই এফডিসি গড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে তার স্মৃতি ধ্বংস করার চেষ্টা করছেন তিনি। আমরা জেনেছি তার ব্যাকগ্রাউন্ড ভালো না। তিনি অন্যরকম মানুষ যা আমাদের সঙ্গে মেশে না।”

শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সাংবাদিক সম্মেলন করে তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন।

Reneta

রোববার দুপুরে তিনি সংবাদ সম্মেলন করে বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শিল্পী সমিতির ভোটারদের বাইরে অন্য ১৭টি সগঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপর মহলের নির্দেশেই এটা করা হয়েছে। করোনার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল। এখানে আমার কিছু করা নেই। যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে আশা করছি শিগগির তার অবসান হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিদেলোয়ার জাহান ঝন্টুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT