চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সাড়ে ৪ হাজার একর জমি বরাদ্দ দেবে বেজা

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
১০:৫৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
অন্যান্য, অর্থনীতি
A A

বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য আগামী মাসের মধ্যে উদ্যোক্তাদের প্রায় সাড়ে চার হাজার একর জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার বিডিবিএল ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে আমান গ্রুপের ‘আমান অর্থনৈতিক অঞ্চল’কে চূড়ান্ত সনদ পত্র দেয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পবন চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি ও আগামী ২০২১ সালের মধ্যে ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের উদ্দেশ্যে কাজ করছে বেজা। এর অংশ হিসাবে ইতিমধ্যে ১০টি স্বনামধন্য প্রতিষ্ঠানকে ১৩টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল করার প্রাক-যোগ্যতা সনদপত্র এবং দুইটিকে চূড়ান্ত সনদপত্র দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আমান অর্থনৈতিক অঞ্চলকে প্রাক-যোগ্যতা সনদপত্রের সব শর্ত পূরণ করায় চূড়ান্ত সদনপত্র দেয়া হয়।

তিনি বলেন, এসব অঞ্চল স্থাপনের জন্য এই পর্যন্ত ৭৫০ একর জমি হস্তান্তর করা হয়েছে। ৫১১ একর জমি বরাদ্দের প্রস্তাব পাওয়া গেছে। আগামী দুই-এক মাসের মধ্যে আরো সাড়ে ৪ হাজার একর জমি বরাদ্দ দেয়া হবে।

অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বলতে গিয়ে পবন চৌধুরী বলেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনো ক্ষতি করবে না। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র দরকার। কারণ আগামী ৪০-৫০ বছরেও বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প কিছু তৈরি হবে না।

আমান অর্থনৈতিক অঞ্চলের বাউন্ডারীওয়াল নির্মাণ ও মাটি ভরাটসহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ সম্পন্ন হওয়ায় এখন চূড়ান্ত সনদপত্র দেয়া হয়। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নদীর তীরে হারিয়া, সোনামোহি, বোদ্ধের বাজার মৌজার, সোনারগাঁও উপজেলার নারায়ণগঞ্জে ৮৩ একর জমির উপর অবস্থিত।

Reneta

আগামী তিন-চার মাসের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি ডলার ব্যয়ে নির্মিত আমান সিমেন্ট, আমান প্যাকেজিং লিমিটেড ও আমান শিপ বিল্ডিংয়ের পরীক্ষমূলক উৎপাদন কার্যক্রম শুরু করা হবে। বিনিয়োগকারীদের জন্য বিদ্যুং ও গ্যাস সংযোগসহ অর্থনৈতিক অঞ্চলে সব ধরনের সুবিধা রাখা হয়েছে। এছাড়া পানি শোধনাগার প্ল্যান্ট, নোংরা পানি অপসারন, তরল বর্জ্য পরিশোধনাগার প্ল্যান্ট, কঠিন বর্জ্য অপসারন, অগ্নীনির্বাপন ব্যবস্থাসহ সব পরিবেশ বান্ধব ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

ফুড ও বেভারেজ, শিপ বিল্ডিং, সিমেন্ট, এলপিজিসহ বিভিন্ন ধরনের শিল্প গড়ে তোলা হবে। এসব প্রতিষ্ঠানে ১২শ থেকে ১৩শ কোটি ডলার বিনিয়োগ আসবে বলেও আশা করছে আমান অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দক্ষ-অদক্ষ, নারী-পুরুষ মিলিয়ে তিন হাজার লোকের কর্মসংস্থান হবে। এরপর আগামী ৫ বছরের মধ্যে এ সংখ্যা ২০ হাজারে উন্নীত হবে বলে জানান আমান গ্রুপের চেয়ারম্যান।

লাইসেন্স প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য ড. এম এমদাদুল হক, মো. হারুনুর রশিদ, হরিপ্রসাদ পাল ও বেজা নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব, আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, পরিচালক মো. তরিকুল ইসলাম প্রমুখ।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

জুলাই ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

জুলাই ৩, ২০২৬

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

শিল্পী সমিতির ভোটে এসে যে বার্তা দিলেন রুবেল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT