চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ অভিযানেও থামেনি জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের তৎপরতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৮
অপরাধ
A A

বিশেষ অভিযান শুরুর পরেও থামেনি রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের তৎপরতা। পুলিশের টহলের মধ্যেই চলছে অবাধে মাদকের কেনা বেচা। জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এক নারীসহ ১৮ জনের হাতে বলে অভিযোগ রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অর্ধলক্ষেরও বেশি অবাঙ্গালির বসবাস। নগরীর অন্যতম মাদক স্পট এটি। মাদক বিরোধী বিশেষ অভিযান শুরুর পর বড় ব্যবসায়ীরা আড়ালে চলে গেলেও এখানে মাদক কেনা-বেচা চলছে আগের মতোই। মাদকের সরবরাহও চলছে দেদারসে। কেবল ক্রেতাদের ধরন পাল্টেছে। ক্রেতা নিজে আড়ালে থেকে রিকসা চালক বা অন্য কারো মাধ্যমে সংগ্রহ করছে ইয়াবা ফেন্সিডিল গাঁজা বা অন্য কোন মাদক। তবে এসব কথা স্বীকার করেন না ক্যাম্পের বাসিন্দারা।

মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের পরিবর্তে মাদকের পৃষ্ঠপোষকতায় জড়িয়ে পড়ছেন জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের কর্মকর্তারা, এমন অভিযোগও রয়েছে। এরই মধ্যে জেনেভা ক্যাম্পের প্রেসিডেন্ট জিলানীকে আটক করে থানা হাজতে রেখে তার বাসায় তল্লাসী করে মাদক উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুত্র রব্বানীসহ জিলানী বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে গেলে তৎপর হয় তার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী সাঈদসহ অন্যরা। এমনকি সিআইডি’র হাতে সাইদ আটক হলেও বিশেষ মহলের চাপে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

মাদক নিয়ন্ত্রকের ভুমিকায় আছে পাপিয়া তার স্বামী পাচু, আদনান, নাদিম, ইশতিয়াক, কশাই শাহ আলম ও আরমানসহ ১৮ জন। তাদের ছবিসহ সংবাদ প্রকাশিত হলে তদন্তে নামে গোয়েন্দারা।

গোয়েন্দা পুলিশ ও র‌্যাব মাঝে মধ্যে অভিযান চালালেও মাদকের দু’একজন ফেরিওয়ালা ছাড়া ধরা পড়েনি বড় কোন ব্যবসায়ী।

Reneta

এছড়া জেনেভা ক্যাম্পের আশপাশের এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে হুমায়ুন কবীর ওরফে ইয়াবা কবীর। অভিযোগ রয়েছে একটি রাজনৈতিক দলের ছত্র-ছায়ায় থাকার কারণে বার বার আটক হলেও ইয়াবা কবীরকে ছেড়ে দেয় পুলিশ।

আরও দেখুন এনামুল কবীর রূপমের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনেভা ক্যাম্পমাদক
শেয়ারTweetPin1

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT