চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশিষ্ট কলামিস্ট লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

বাংলাদেশের খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

‌মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন সৈয়দ আবুল মকসুদের পরিবার।

সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ সন্ধ্যা সাড়ে ৭টায় জানান: বিকালে বাবা হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগলে আমরা তখনই তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। একটু আগে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সৈয়দ আবুল মকসুদ জ্ঞানের বহুমুখী ধারায় বিচরণ করেছেন। বাংলাাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন নিয়মিত। করেছেন কাব্য চর্চাও।

তিনি লিখেছেন চল্লিশের বেশি গ্রন্থ। ১৯৯৫ সালে বাংলা তিনি একাডেমি পুরস্কার লাভ করেন।

Reneta

সৈয়দ আবুল মকসুদের জন্ম ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে। তার বাবা সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম।

তার কর্মজীবন শুরু হয় ১৯৬৪ সালে সাপ্তাহিক নবযুগ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে। পরে সাপ্তাহিক জনতায় কাজ করেন কিছুদিন।পরে ১৯৭১ সালে বাংলাদেশ বার্তা সংস্থায় যোগ দেন। ২০০৮ সালের ২ মার্চ বার্তা সংস্থার সম্পাদকীয় বিভাগের চাকরি ছেড়ে দেন। প্রথম আলোর নিয়মিত কলামিস্ট তিনি। গুরুত্বপূর্ণ সব লেখার মাধ্যমে তিনি পাঠক সমাজে ব্যাপক সমাদৃত।

বিভিন্ন সময় দেশের সামাজিক অনিয়ম নিয়েও তিনি রাজপথে আন্দোলন করেছেন বহুবার। সমাজ পরিবর্তনে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ আবুল মকসুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলামিস্টগবেষকমৃত্যুবরণসৈয়দ আবুল মকসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’র টিকিট বিক্রি শুরু

জুন ৬, ২০২৬

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ২০২৬-২৭: রাজস্ব বা প্রবৃদ্ধি নয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্থনীতির বড় সংকট

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি জীবন্ত: নোঙর ট্রাস্টের দাবি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতে ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT