চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় হামাসের ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
জেরুজালেম-ইসরায়েল-জাতিসংঘ-বিক্ষোভে নিহত-বিমান হামলা

ফিলিস্তিনের ইসলামিস্ট রাজনৈতিক দল হামাসের কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে অভিযান ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসকে ‘জঙ্গি গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের মিসাইল হামলার জবাবে এ হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের দাবি, শুক্রবার স্থানীয় সময় রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফিলিস্তিনের গাজা থেকে তিনটি মিসাইল ছোড়ে হামাসের বাহিনী। তিনটির মধ্যে একটি ইসরায়েলি সামরিক বাহিনী ধ্বংস করতে সফল হয়, একটি মিসাইল জনমানবশূন্য একটি এলাকায় খুঁজে পায় আর তৃতীয়টি সেদেরত নামক শহরে আঘাত করে। যদিও এতে কোনো হতাহতের খবর জানানো হয়নি।

এই মিসাইল হামলার জবাবে ওই দিনই ইসরায়েলি বিমানবাহিনী হামাসের অধীনস্থ বেশকিছু এলাকায় বিমান হামলা চালায়। হামলায় ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এরপর শনিবার ভোরের দিকে ইসরায়েলের পক্ষ থেকে আরও কয়েকটি হামলা চালানো হয়। তবে সেই হামলার বিস্তারিত জানা যায়নি এখনো। অবশ্য ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামাসের একটি অস্ত্র কারখানা এবং গোলাবারুদর গুদামে হামলা চালানো হয়েছে।জেরুজালেম-ইসরায়েল-জাতিসংঘ-বিক্ষোভে নিহত-বিমান হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। তারপর থেকেই চলছে বিশ্বজুড়ে এ সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ।

জেরুজালেমের ঘটনায় ওই অঞ্চলে বিক্ষোভকারী ফিলিস্তিনি জনগোষ্ঠী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। সংঘর্ষে শুক্রবার গাজায় ভিড় লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় কয়েকশ’।

Reneta

মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্তের প্রসঙ্গে শুক্রবার হামাসের এক সিনিয়র নেতা ফাতহি হামাদ বলেন, যে-ই জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয়ার কথা ভাববে সে-ই ফিলিস্তিনিদের শত্রু।

জেরুজালেম-ইসরায়েল-জাতিসংঘ-বিক্ষোভে নিহত-বিমান হামলাঅন্যদিকে আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ডাকা জরুরি বৈঠকে ট্রাম্প প্রশাসনের নেয়া পদক্ষেপের কারণে তোপের মুখে পড়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেইলি দাবি করেন, পৃথিবীতে ইসরায়েলের সবচেয়ে বেশি বিরুদ্ধে থাকা পক্ষগুলোর একটি হলো জাতিসংঘ। আত্মপক্ষ সমর্থন করে হেইলি বলেন, যুক্তরাষ্ট্র শুধু অবশ্যম্ভাবী বাস্তবতাটাকে স্বীকৃতি দিয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়া বিনষ্ট করার দায় এই আন্তর্জাতিক সংস্থার বলে মন্তব্য করে তিনি বলেন, জাতিসংঘ ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বরাবরই পক্ষপাতিত্ব করে আসছে। যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে একটি দীর্ঘস্থায়ী শান্তিচুক্তি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান হেইলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলজাতিসংঘজেরুজালেমফিলিস্তিনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT