চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বাহিনীর ১১৭ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২১
বাংলাদেশ
A A
বিমান বাহিনীর ১১৭ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনীর ১১৭ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে।

বৃহস্পতিবার ফ্যালকন হলে অনুষ্ঠিত ১১৭ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক।

বৃহস্পতিবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Banglabid

এতে বলা হয়, প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই) এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোঃ শরীফ মোস্তফা তাকে স্বাগত জানান।

ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে ১১৭ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। ১৪ সপ্তাহ ব্যাপী এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ২১ জন, শ্রীলঙ্কা বিমান বাহিনীর ০১ জন এবং নাইজেরিয়া বিমান বাহিনীর ০২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ কিভাবে যৌথবাহিনীর সাথে শান্তিকালীন ও যুদ্ধকালীন বিভিন্ন ধরণের রণকৌশল অবলম্বনে তাদের ভবিষ্যত কর্মকান্ড সহজভাবে পরিচালিত করতে পারেন তার উপর বাস্তব ধারণা উক্ত কোর্সে দেওয়া হয়। ১৯৭৬ সাল থেকে জেসিএসসি উত্তীর্ণ কর্মকর্তাগণ তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে।

Reneta

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও কোর্সে সেরা নৈপূণ্যের জন্য স্কোয়াড্রন লীডার মো. সরোয়ার মূয়ীদকে “বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট এবং ট্রফি” প্রদান করেন।

প্রধান অতিথি তার মূল্যবান ভাষণে উত্তীর্ণ সকল কর্মকর্তাকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং এই কোর্সে অফিসার পাঠানোর জন্য শ্রীলংকা ও নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানান। তিনি বৈশ্বিক করোনাকালীন দুর্যোগের মধ্যে সামাজিক সচেতনতা এবং পারস্পরিক দূরত্ব বজায় রেখে উক্ত কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য সিএসটিআই এর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশে করোনাকালেও খাদ্য সংকট নেই: কৃষিমন্ত্রী

পরবর্তী

তথ্যপ্রযুক্তির সাহায্যে জয়পুরহাটে হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

পরবর্তী
জয়পুরহাটে হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার, পুলিশি অভিযানে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যপ্রযুক্তির সাহায্যে জয়পুরহাটে হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ে যা বললেন মন্ত্রী মোস্তাফা জব্বার

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT