অন্যান্য

বিমান বাহিনীতে চাকরির নামে প্রতারণা

বিমান বাহিনীতে চাকরির নামে প্রতারণা

৫ থেকে ৮ লাখ টাকায় মিলবে বিমান বাহিনীর চাকরি। এই কথা বলে দেশের উত্তরাঞ্চলের জেলা গুলো থেকে এসএসসি পাশ ছাত্রদের ঢাকায় জড়ো করছিলো একটি চক্র।

গোয়েন্দা পুলিশের অভিযানে পল্লবীর ডিওএইচএসের একটি বাড়ি থেকে এই চক্রের সদস্য বিমান বাহিনীর সাবেক দুই কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার সিদ্দিকুর রহমান, সিভিল স্টাফ জহিরুল ইসলাম এবং তাদের সহযোগী স্বপন হোসেন ও এনামুল হক লিটনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দুই সপ্তাহ ধরে আটক করে রাখা ৪৬ জন চাকরি প্রত্যাশীকে।

সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে সময় ডিওএইচএসের ওই বাড়ি থেকে গেজেটেড অফিসারদের সীল, নন জুডিশিয়াল স্টাম্প, ভুয়া নিকাহ নামা এবং মেডিক্যাল রিপোর্ট উদ্ধার করেছেন।

৪ প্রতারককে গ্রেফাতারের পর বেরিয়ে এসেছে এই তথ্য। পুলিশ কর্মকর্তারা বলছেন, টাকা দিতে কেউ যাতে গড়িমসি না করে এজন্য আগে থেকেই ভুয়া নিকাহ নামার কপি এবং জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়ে রাখা হতো। 

উদ্ধারকৃতদের মধ্যে কেউ কেউ জানান, নৌ বাহিনীতে চাকরির পরীক্ষায় মেডিকেল টেস্টে বাদ পড়ে যাওয়ায় বিমান বাহিনীতে চাকরি পেতে এই প্রতারনার ফাঁদে পা দেন তারা।

কেউ কেউ ইতিমধ্যে বড় অঙ্কের টাকাও প্রতারকদের দিয়েছেন।
ডিসি শেখ নাজমুল আলম (ডিবি উত্তরা) বলেন, টাকার বিনময়ে চাকরি হবে বলে পরীক্ষা দেওয়া লাগে না।

পুলিশ কর্মকর্তারা আরো বলছেন, এই প্রতারক চক্রের সঙ্গে অন্য কোন বাহিনীর কারও যোগসূত্র রয়েছে কি-না, তা তদন্ত করে দেখছেন তারা। 
 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…