চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে অতিরিক্তি ফি এড়াতে গায়ে জড়ালেন ১০টি পোশাক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৯
অদ্ভুতুড়ে
A A

বিমানবন্দরে ব্যাগের অতিরিক্ত ওজনের ফি এড়ানোর জন্য একে একে ১০টি পোশাক গায়ে জড়িয়েছেন ফিলিপিন্সের এক তরুণী। পরে এই দৃশ্য নিজের ফেসুবক পেজে শেয়ার করলে তা ভাইরাল হয়।

ডেইলি মেইল জানায়, জেল রদরিগুয়েজ তার লাগেজ নিয়ে বিমানবন্দরে যান। কিন্তু কর্তৃপক্ষ ওজন মেপে জানায় লাগেজে তিনি সাত কেজির বেশি ওজন বহন করতে পারবেন না। তার ব্যাগের ওজন হয়েছে নয় কেজি, অর্থাৎ অতিরিক্ত ওজনের জন্য তাকে চার্জ দিতে হবে।

রদরিগুয়েজ তখন ফি দিতে অস্বীকার করেন। তিনি কাউন্টার থেকে সরে গিয়ে ব্যাগ থেকে ১০টি কাপড় বের করে পরে নেন। এরমধ্যে ছিল পাঁচটি টি-শার্ট, তিনটি প্যান্ট এবং তিনটি জ্যাকেট। এরপর তার লাগেজের ওজন দাঁড়ায় সাড়ে চয় কেজিতে। অর্থাৎ তিনি অতিরিক্ত আড়াই কেজি ওজনের পোশাক গায়ে জড়িয়ে নিয়েছেন।

এরপর এ অবস্থায় নিজেই বিশেষ ভঙ্গিতে একটি ছবি তুলে পোস্ট করেন তার ফেসবুক পেজে। যা পরে ভাইরাল হয়েছে।

অনেকেই মজা করে তার পোস্টে মন্তব্য করেছেন। একজন লিখেছেন এই বুদ্ধি কেন আমার মাথায় আসেনি? একজন লিখেছেন, আমিও এমন বুদ্ধি কাজে লাগাবো। আরেকজন লিখেছেন, এই বুদ্ধি কাজে না লাগিয়ে আমি কেন আমার কাপড়-চোপড় বিমানবন্দরের ঝুড়িতে ফেলেছি?

এ বিষয়ে রদরিগুয়েজ বলেন, আমি বাড়তি ওজনের জন্য কোন চার্জ দিতে চাইনি। কারণ মাত্র দুই কেজি বেশি ওজন ছিল। এজন্যই এই কাজ করেছি।

Reneta

তবে এই কৌশলে পার পেলেও দ্বিতীয়বার এ কাজ করবেন না বলে জানান তিনি। কারণ হিসেবে জানান, তখন তার খুব গরম লাগছিল!

এরপর মজা করে বলেন, যদি জানতাম আমার এই ছবি ভাইরাল হবে তাহলে আরেকটু ভালো করে পোজ দিতাম!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমানবন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু নির্যাতন ও হত্যা বন্ধে করণীয় কী?

পরবর্তী

দিল মনোয়ারা মনু: একখণ্ড স্নিগ্ধ আকাশের বিদায়

পরবর্তী

দিল মনোয়ারা মনু: একখণ্ড স্নিগ্ধ আকাশের বিদায়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী গুরুতর আহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT