চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমলের পিপি পদ ও আইনজীবী সনদ থাকছেই না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পর রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত গোলাম মোহাম্মদ খান পাঠান বিমলকে নেত্রকোনার পাবলিক প্রসিকিউটর (পিপি) থেকে অপসারণে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সেই সাথে তার আইনজীবী সনদ বাতিলের হাইকোর্টের রায়ও বহাল রয়েছে। হাইকোর্টের রায় বহালের ফলে গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল পিপি পদ থেকে অপসারন হবেন এবং তার আইনজীবী সনদ থাকছেই না বলে জানান আইনজীবী।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিমলের করা লিভ টু আপিল খারিজ করে সোমবার এই রায় দেয় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ।

আদালতে বিমলের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও আইনজীবী মোহাম্মদ হোসেন।

বিমল নেত্রকোনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের মামা। শ্বশুরকে হত্যার দায়ে ১৯৮৮ সালের ১৭ জুলাই নেত্রকোনা দায়রা জজ আদালতে বিমলের যাবজ্জীবন সাজা হয়।

১৯৯৩ সালের ১৭ জুন হাইকোর্টের বিচারিক আদালত এ রায় বহাল রাখে। এর মধ্যে রাষ্ট্রপতির মার্জনা পেয়ে ১৯৯৫ সালে কারাগার থেকে মুক্তি পান বিমল। পরবর্তীতে ১৯৯৭ সালের ৬ আগস্ট বিমল আইনজীবী হিসেবে বার কাউন্সিলে তালিকাভূক্ত হন।

Reneta

২০০৯ সালের ২ এপ্রিল তিনি পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পান। সাজাপ্রাপ্ত ব্যক্তির পিপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন নেত্রকোনার বাসিন্দা মো. মোশারফ হেসেন।

ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৭ সালের ৮ আগস্ট পিপির কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে। পরে ওই বছরের ১২ ডিসেম্বর রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

সে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিমল। যা আজ খারিজ করেন আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল শুনানিপিপিলিভ টু আপিলহাইকোর্ট বেঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT