চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভৎস মৃত্যুপুরীতে মধ্যযুগীয় দাস জীবন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

পুঁজিবাদী সভ্যতার অমানবিক প্রতিযোগিতায় পা দিয়ে আজ নির্মম অমানবিক সমাজ নির্মাণ করেছেন দেশের একটি মুনাফালোভী বণিক শ্রেণী। দুর্ঘটনা সর্বদা দুর্ঘটনা নয়। এই দেশে এগুলো ঘটানো হয়। রূপগঞ্জের বেভারেজ কারখানায় কী এমন জরুরি পণ্য তৈরি হতো যে এই করোনাকালের চরম দুঃসময়ে তা খোলা রাখতে হয়েছে। মুনাফার লোভ মানুষকে অমানুষে পরিণত করেছে।

গতকাল বিকেলে এই কারখানায় আগুন লাগে। আজ দুপুরের দিকে ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট সর্বাত্মক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রাণ হারান প্রায় ৫২ জন শ্রমিক। যাদের অধিকাংশই কিশোর। সবচেয়ে মর্মান্তিক ও অমানবিক বিষয়টি হচ্ছে আগুনে দগ্ধ শ্রমিকরা কারখানা থেকে বেড়িয়ে আসতে পারেনি মূল গেটটি বন্ধ ছিল বলে। একটি কারখানায় শত শত শ্রমিক কাজ করছে অথচ তাদের বের হওয়ার রাস্তাটি বন্ধ। এ যেন মধ্যযুগীয় দাস চিত্র।

কারখানার এক বেঁচে যাওয়া শ্রমিক ফিরোজা। তিনি কেঁদে কেঁদে জানলেন: কারখানায় আগুন লাগার পর জীবন বাঁচাতে কারখানার দোতলা থেকে লাফিয়ে পড়েছিলেন তিনি। তখনই কারখানার চারতলায় আটকেপড়া মেয়ে তাসলিমার কথা মনে পড়ে। ছুটে যেতে চান কারখানার চারতলায়। কিন্তু কারখানার নিচের গেট বন্ধ পেয়ে হালিমার আর কারখানার ভেতরে যাওয়া হয় না। তাসলিমার চাচি আমিনা বেগম অভিযোগ করেন: আগুন লাগার সময় কারখানার নিচের ফটকটি বন্ধ ছিল। এ কারণে অনেক শ্রমিকই কারখানাটি থেকে বের হতে পারেননি। ফিরোজা বিলাপ করে তার মায়ের হাড্ডিগুলো খুঁজে দিতে বলছেন বারে বারে পুলিশকে। এ এক ভয়াবহ বিভৎস আর্তনাদের ছবি। আজ বেলা দুইটা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবন থেকে অন্তত ৪৯ শ্রমিকের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান নিশ্চিত করেছেন। এ নিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়ালো ৫২। তবে ভবনটির পাঁচতলা ও ছয়তলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এ দুটি ফ্লোর ও ভবনের ছাদে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না বলেও জানান তিনি।

করোনায় মৃত্যু যখন আমাদের প্রকৃত মহামারির দিকে নিয়ে যাচ্ছে। যখন আমরা মানুষকে ভাইরাস থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। যখন দেশের দারুণ অর্থনৈতিক ক্রান্তিকালেও সরকার সব ধরণের অজরুরি প্রতিষ্ঠান বন্ধ করে লকডাউন ঘোষণা করেছে তখন এই ধরণের মর্মান্তিক মৃত্যু আমাদের বিস্ময়ে হতবাক করে দেয়। আমরা আশা করবো এই লকডাউনেও কেন এই কারখানাটি খোলা রাখা হয়েছিল তা জানতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সত্য উদঘাটন করবে।

সাথে সাথে আমরা আশা করবো এই ধরণের একটি কারখানায় শ্রমিকরা যখন কাজ করে তখন কী কারণে কারখানার মূল গেট বন্ধ রাখা হয়। এর পেছনে কারা জড়িত তা বের করে এইসব মৃত্যুর বিচার করতে হবে। আমরা চাই সরকার সহসাই পদক্ষেপ নেবে এই মর্মন্তুদ মৃত্যুর জন্য কারা দায়ী। শ্রমিকদের পরিবারকেও ক্ষতি পূরণের নিশ্চয়তা দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT