জাতিসংঘ সম্মেলনের আদলে দেশে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইম্পেরিয়াল মডেল ছায়া জাতিসংঘ। রাজধানীর গুলশানে একটি হোটেলে এই আয়োজন করে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল। আয়োজকরা বলেছেন, ছায়া জাতিসংঘের মাধ্যমে নতুন প্রজন্ম শিখতে পারবে কিভাবে বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হয়, বহির্বিশ্বের সাথে মিলে কিভাবে সমস্যার সমাধান করা যায়।






