চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিভিন্ন উৎসবে জাল টাকা, রুপি বিক্রি করত চক্রটি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়া জাল নোট চক্রের সদস্যরা জানিয়েছে, তারা বিভিন্ন উৎসবে জাল টাকা ও ভারতীয় রুপি প্রস্তুত করে বিক্রি করতো।

গত ২১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল নোট চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। ওই সময় তাদের থেকে প্রায় ৩৮ লাখ ভারতীয় জাল রুপি ও প্রায় ১২ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এছাড়াও জাল নোট প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোঃ আব্দুল বাতেন জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জাল টাকা প্রস্তুতকারক ও বিক্রেতা।

Banglabid

তিনি বলেন: তারা রাজধানীর বিভিন্ন এলাকায় স্বল্প মেয়াদে বাসা ভাড়া করে বিভিন্ন উৎসব উপলক্ষে জাল টাকা ও রুপি প্রস্তুত করে বিক্রয় করত।

‘‘পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীসহ আশপাশ এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা সরবরাহ করার পরিকল্পনার কথা তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে’’

ডিবি’র এ যুগ্ম পুলিশ কমিশনার আরো বলেন: ঈদ ও বিভিন্ন অনুষ্ঠানকে লক্ষ্য করে জাল টাকার ছড়াছড়ি দেখা যায়। যেহেতু কোরবানীর ঈদ উপলক্ষে হাট-বাজারে গরু কেনাবেচা হয়। তাই কেনাবেচার ক্ষেত্রে নগদ অর্থের লেনদেন হয় ফলে জাল টাকার ছড়াছড়ি বেড়ে যায়।

Reneta

ঈদে পশুর হাটগুলোতে জাল টাকা সনাক্তকরণের মেশিন থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গরুর হাটে পুলিশের কন্ট্রোলরুমে ও বাজারের ইজারাদারদের কাছে জাল টাকা সনাক্তকরণ মেশিন থাকবে।

জব্দ করা জাল টাকা তৈরির সরঞ্জাম

গ্রেফতার হওয়া মোঃ রফিকুল ইসলাম ওরফে খসরু, মোঃ লিয়াকত হোসেন ওরফে জাকির ও মোঃ রফিজুল ইসলাম-এর কাছ থেকে উদ্ধার করা জাল টাকা তৈরির সরঞ্জামাদির মধ্যে ছিল ল্যাপটপ, প্রিন্টার, কাঠের ফ্রেম, বিভিন্ন রং, সাদা স্কস্টেপ, লেমিনেটিং মেশিন, ডেকোরেটিং পাউডার, এডাপটর ইত্যাদি।

ওই দিনের আরেকটি অভিযানে ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল বিকালে ফার্মগেট ফুটওভার ব্রীজের নিচ থেকে জাল টাকা প্রস্তুতকারী চক্রের আরো ৪ সদস্যকে গ্রেফতার করে।

তারা হলো; মোঃ সোহাগ, মোঃ আলাউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ মোজাম্মেল হক।

গ্রেফতারের পর তাদের কাছ থেকে প্রায় ১২ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ ও ১টি প্রিন্টার উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিনে ইমরুল, মুমিনুল কোথায়?

পরবর্তী

শহীদ মিনারে নায়করাজকে বিশিষ্টজনদের শ্রদ্ধা

পরবর্তী
শহীদ মিনারে নায়করাজের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে নায়করাজকে বিশিষ্টজনদের শ্রদ্ধা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কিছু নিয়ে আসছেন কারিনা-কারিশমা

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিতে মেসির দুই দশকের রাজত্বে যত অমর মহাকাব্য-কীর্তি

আগস্ট ৩১, ২০২৬
আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬

চ্যানেল আই এর নতুন টকশো দারুণ দুপুর

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন বেতন স্কেলের ইতিবৃত্ত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT