চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনে ইমরুল, মুমিনুল কোথায়?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:১৫ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ইমরুল কায়েস ও মুমিনুল হক অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে ছক কষছে বাংলাদেশ তাতে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে সৌম্য সরকার, তিনে ইমরুল কায়েস। মিরপুর টেস্টে মুমিনুল হকের জায়গা পাওয়া নিয়ে ঘোর সংশয়। চাপের মুখে স্কোয়াডে মুমিনুলকে ফেরালেও তাতে লাভ হচ্ছে না কিছুই। নির্ভরযোগ্য এ বাঁহাতি ব্যাটসম্যানকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে শেষ পর্যন্ত পানি টানতে হতে পারে।

মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে ইমরুল কায়েস জানান তাকে তিনে খেলানোর বিবেচনায় রাখছেন কোচ ও টিম ম্যানেজমেন্ট। নেটে অনুশীলনও চলছে তিন নম্বর পজিশন মাথায় রেখে। কলম্বোয় সবশেষ টেস্টে (বাংলাদেশের শততম টেস্ট) তিনে ব্যাট করেছিলেন ইমরুল। তাতে প্রথমবারের মতো টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন তিন নম্বরে আস্থার প্রতীক মুমিনুল। মিরপুর টেস্টে যে তেমন কিছুই হতে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া গেছে ইমরুলের কথায়।

‘সবশেষ টেস্ট ম্যাচ, যেটা শ্রীলঙ্কায় খেলেছি, সেখানেও কিন্তু আমি তিনে ব্যাটিং করেছি। আমি আসলে কোচের সাথে কথা বলেছি, কোচ আমাকে বলেছেন তিনে ব্যাটিং করার জন্য। নেটে সেভাবেই ব্যাটিং করছি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিন নম্বরে ব্যাটিং করেছি। ওপেনার থেকে তিন নম্বরে ব্যাটিং করা কঠিন, তবে মানিয়ে নিতে হচ্ছে।’

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন, ইমরুল ও মুমিনুলের সাথে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ বছরের ক্যারিয়ারে ২৮টি টেস্ট খেলেছেন ইমরুল। ওপেনার হিসেবে নেমেছেন ২৫ টেস্টে। ২০১৪ সাল থেকে ২০১৭ এই তিন বছরে তিন টেস্টে তিন নম্বরে ব্যাট করেছেন। ওপেনার হয়ে তিনে ব্যাট কঠিন মনে করলেও টিম ম্যানেজমেন্টের চাওয়াই মানতে হচ্ছে তাকে।

‘আমি যখন ব্যাটিংয়ে নামার জন্য প্যাড পরে বসে থাকি, তখন নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, কখন মাঠে যাবো। এটা আসলে মানিয়ে নিতে হয়। তামিমকে যদি দেন, ও পারবে না (ওপেনিং থেকে হঠাৎ তিনে)। একটা সময় আমিও পারতাম না। তারপরও মানিয়ে নিতে হচ্ছে। দলের জন্য, দলের প্রয়োজনে খেলতে হচ্ছে।’

প্রথম টেস্টের একাদশ কেমন হবে সেটি জানতে অবশ্য ম্যাচ শুরুর সকাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তবে স্কোয়াডে মুমিনুল ফেরায় তিন নম্বরের জন্য লড়াই করতে হবে ইমরুলকে। এ প্রতিদ্বন্দ্বিতা কীভাবে দেখেন ইমরুল?

‘এটা ইতিবাচক দিক। টিমে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা থাকলে সেটা ভালো। প্রতিযোগিতা বেশি থাকলে ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো খেলোয়াড়কে খেলানোর জন্য বেছে নিতে পারে। আমি বলবো এটা একটা ভালো দিক দলের জন্য এবং তারা পারফর্মও করবে।’

ইমরুল মনে করেন গেমপ্ল্যানের কারণেই তাকে তিনে বিবেচনা করা হচ্ছে, ‘আমার মনে হয় পরিকল্পনার কারণেই আমি তিন নম্বরে। ম্যানেজমেন্ট এটাই ভাবছে। সৌম্য ওপেনিংয়ে গত কয়েকটা ম্যাচে ভালো করেছে। এ কারণে কোচ ভেবেছেন আমাকে তিন নম্বরে খেলানোর।‘

এখন তিনের জন্য ইমরুলকে বলা হলেও সামনের সময়ের জন্য কোনো গাইডলাইন দেওয়া হয়নি। দেয়া হয়নি এই পজিশনে খেলে যাওয়ার নিশ্চয়তাও, ‘কিছু বলা হয়নি। এটি নির্ভর করছে আমার পারফর্মের ওপর। পারফর্ম করলে হয়তো তিনে থাকবো। সেটা না পারলে হয়তো দলেই থাকবো না।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিস্তারিত

পরবর্তী

‘বিভিন্ন উৎসবে জাল টাকা, রুপি বিক্রি করত চক্রটি’

পরবর্তী
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিভিন্ন উৎসবে জাল টাকা, রুপি বিক্রি করত চক্রটি’

শহীদ মিনারে নায়করাজের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে নায়করাজকে বিশিষ্টজনদের শ্রদ্ধা

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT