বিনোদন

নতুন কিছু নিয়ে আসছেন কারিনা-কারিশমা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের জমকালো কোন পার্টি কিংবা শপিং মল, সবখানেই কারিশমা কাপুর ও কারিনা কাপুর খানের ফ্যাশন ঝলক থাকবেই।  সম্প্রতি কারিশমা একটি ব্র্যান্ডের ফটোশুটের ভিডিও আপলোড করেছেন ইনস্টাগ্রামে। তা দেখেই ধারণা করা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ডের মডেল হিসেবে দেখা যাবে সুপার স্টাইলিশ এই দুই বোনকে।

কারিশমা বলেন, অসাধারণ একটি দিন কাটিয়েছি বেবোর সাথে শুটিং করতে এসে। হ্যাশট্যাগে আরও লিখেন # সামথিং স্পেশাল #কামিংসুন # ব্র্যান্ডশুট।  ধারণা করা যাচ্ছে হয়ত আবারও দুই বোন এক সাথে কোন ব্র্যান্ডের মডেল হতে যাচ্ছেন। মজার ব্যাপার হলো শুটিং স্পটে হাজির ছিল ক্ষুদে সুপার স্টার তৈমুরও। আরেকটি ছবি প্রকাশিত হয়েছে যেখানে কারিনার কোলে বসে থাকতে দেখা গেছে ছোট নবাবকে।

এর আগে, মুম্বাইয়ের হ্যালো ম্যাগাজিনের কভার পেজের জন্য শুট করেছিলেন কাপুর সিস্টার্স। সেখানে কারিনা এবং কারিশমার পরনে ছিল মনিশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা ও কুর্তি। এবার কোন ব্যান্ডের প্রচ্ছদ হয়ে একই ফ্রেমে আসছেন কারিনা-কারিশমা, এটাই দেখার অপেক্ষায় আছেন এখন ভক্তরা। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:তৈমুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…