চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভাগীয় শহরগুলোতে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৪, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুরসহ বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠেয় ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সিটি করপোরেশন, ঈদগাহ ও মসজিদ কমিটিগুলোর তত্ত্বাবধানে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে ঈদের জামাত সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

Banglabid

এম এ আজিজ স্টেডিয়ামে ঈদের জামাত হবে সকাল ৮টায়। বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত হবে সকাল ৮টায় এবং লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। নগরীতে ১৬৪টি ঈদ জামাত হবে।

খুলনায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় সার্কিট হাউজ ময়দানে। দ্বিতীয় ও শেষ জামাত সকাল নয়টায় টাউন জামে মসজিদে।

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে ঐতিহ্যবাহী শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। বৃষ্টি হলে একই সময়ে হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে একাধিক ঈদের জামাত হবে। রাজশাহী মহানগরীতে ২৫টি ঈদগাহে জামাত হবে।

Reneta

বরিশালে ঈদুল ফিতর এর প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮ টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭ টায় নগরীর আমানতগঞ্জ ঈদগাহে। নগরীর ৪টি মসজিদে দু’টি করে ঈদের জামাত হবে। বরিশালের মুলাদী চরলক্ষ্মীপুর ঈদগাহ বড়ময়দানে ঈদুল ফিতরের জামাত হবে সকাল ৯টায়।

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সকাল সাড়ে ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দান, সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ এবং সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদ, বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত হবে।

ময়মনসিংহে আনজুমানে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায় প্রথম ও সোয়া ৯টায় দ্বিতীয় জামাত হবে।

রংপুরে ঈদের প্রধান জামাত হবে কালেক্টরেট ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়। বৃষ্টি থাকলে প্রধান জামাত হবে রংপুর কোর্ট জামে মসজিদে সকাল ৯টা ও সাড়ে ৯টায়। পুলিশ লাইন মাঠে সকাল ৮টা থেকে সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত হবে।

দিনাজপুরে প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় গোর এ শহীদ বড় ময়দানে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত হবে সকাল ১০টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ জামাতখুলনাচট্টগ্রামপ্রস্তুতিবরিশালবিভাগীয় শহরময়মনসিংহসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা বিনিময়

পরবর্তী

টাইগারদের ‘বিলেতি’ ঈদ

পরবর্তী

টাইগারদের ‘বিলেতি’ ঈদ

তোফায়েল আহমেদ ভাষণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশা প্রকাশ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংরেজির পর জাপানি ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT