চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসি’র একশো’ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় বাংলাদেশের সীমা সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ন ২০, নভেম্বর ২০১৮
নারী
A A

বিবিসির প্রকাশ করা বিশ্বের ১শ’ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সীমা সরকার। শারীরিক প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে নিয়ে যান সীমা সরকার এবং সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

বিবিসির শত নারীর তালিকার ৮১তম স্থানে রয়েছেন অসাধারণ মাতৃত্বের প্রতীক সীমা সরকার।

প্রতিবছর সারাবিশ্বের বিভিন্ন অঙ্গনের ১শ’ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিশ্বের ৬০টি দেশের ১৫ থেকে ৯৪ বছর বয়সী নারীদের নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। এবার সেরা শত নারীর তালিকায় রয়েছেন বাংলাদেশের সীমা সরকার।

২১ সেপ্টেম্বর, মায়ের কোলে চড়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ‘সেরিব্রাল পালসি’তে আক্রান্ত শারীরিক প্রতিবন্ধী হৃদয় সরকার। পরীক্ষার হলে যাওয়ার ঘটনাটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী কোটার বিধিমালা অনুযায়ী শুধু দৃষ্টি, শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্য কোটা থাকায় অনিশ্চয়তা দেখা দেয় হৃদয় সরকারের ভর্তি নিয়ে। পরে প্রতিবন্ধী কোটায় সংস্কার এনে শারীরিক প্রতিবন্ধীদেরও যুক্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের নারীরাও রয়েছেন বিবিসির তালিকায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ও পাকিস্তানের প্রথম হিন্দু নারী সিনেটর কৃষ্ণকুমারীর মতো নারীরাও রয়েছেন এবারের তালিকায়।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: অনুপ্রেরণাদায়ী নারীঢাকা বিশ্ববিদ্যালয়বাংলাদেশবিবিসিমাসীমা সরকারসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT