জাস্টিন বিবারের ভারতে আসার খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আর সে সময় তার ট্যুর গাইড হবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আগামী ১০ মে ভারতে ‘ডিওয়াই পাতিল’ ষ্টেডিয়ামে জাস্টিন বিবারের কনসার্ট অনুষ্ঠিত হবে। সেখানে আর কারা পারফর্ম করবেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও, জ্যাকুলিন তার গাইড হওয়ার বিষয়টি সবার কাছে নিশ্চিত করেছেন।
তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী গায়ক বিবারকে ভারতের অনেক দর্শনীয় জায়গা ঘুরে দেখানোর পরিকল্পনা করেছেন। আর সেসব জায়গার মধ্যে রয়েছে গেটওয়ে অব ইন্ডিয়া, ফিল্ম সিটিসহ আরও অনেক জায়গা। শুধু দর্শণীয় জায়গাই নয়, দেশীয় সংস্কৃতির অনেক বিষয়ের সাথে বিবারকে পরিচয় করাবেন এই শ্রীলঙ্কান বিউটি।
এ ব্যাপারে জ্যাকুলিন বলেন, ‘আমি বিবারের খুবই ভক্ত। তাই তার ট্যুরকে বহুমাত্রিকতা দিতে চাই।’
অবহেলিত শিশুদের দেখাতে তিনি বিবারকে ‘ধারাভি’ বস্তি এলাকায় নিয়ে যাবেন। সর্বোপরি বিবারের ট্যুরকে স্মরনীয় করে রাখতে যাবতীয় আয়োজনই তিনি করবেন । জি নিউজ।







