চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিফলে তামিমের ফিফটি, মুনিম-তাণ্ডবে জয়ে আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ১৩, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

হেভিওয়েট দুই দলের লড়াইয়ে ব্যবধান গড়ে দিল একটি ইনিংস। আবাহনী ওপেনার মুনিম শাহরিয়ারের ৫০ বলে ৯২ রানের ঝড়ো ব্যাটিং দলকে এনে দেয় ১৮৩ রানের বড় পুঁজি। জবাবে তামিম ইকবালের ফিফটির পরও বেশিদূর যেতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। ডাকওয়ার্থ ও লুইস মেথডে প্রাইম ব্যাংককে ৩০ রানে হারায় আবাহনী। হেরেও আবাহনীর সমান ১২ পয়েন্ট নিয়ে অষ্টম রাউন্ড শেষে শীর্ষ দুইয়ে রয়েছে দলটি।

বড় লক্ষ্য তাড়ায় নেমে তামিম ছাড়া কেউই ভালো ব্যাটিং করতে পারেননি। ৪১ বলে ৫৫ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছয়।

বৃষ্টি থামার পর প্রাইম ব্যাংকের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১৭৪। ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে তাদের ইনিংস।

দুবার জীবন পাওয়া মোহাম্মদ মিঠুন করেন ৩৪ রান। নাহিদুল ইসলাম করেন ১৬ রান।

লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন সাইফউদ্দিন ও আরাফাত সানি।

Reneta

মুনিম ৯ চারের সঙ্গে ৫ ছক্কায় সাজান অপরাজিত ৯২ রানের ইনিংসটি। নাজমুল হোসেন শান্ত করেন ৩০ রান। নাঈম শেখের ব্যাটে আসে ২৯ রান।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীডিপিএল-২০২১তামিমবঙ্গবন্ধু ডিপিএল-২০২১মুনিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT