চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপুল অর্থ নিয়ে পালালেন আমিরাতের প্রধানমন্ত্রীর ষষ্ঠ স্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
আন্তর্জাতিক
A A

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন লশিদ আল মাখতুমের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসেইন বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশটি থেকে পালিয়ে গেছেন।

পালানোর সময় হায়া তাদের দুই সন্তান এবং ৩১ মিলিয়ন পাউন্ড সঙ্গে করে নিয়ে গেছেন বলে আরবভিত্তিক গণমাধ্যমগুলোর বরাতে এনডিটিভি এ খবর জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, ইউএই এর ধনকুবের শেখ মোহাম্মদ বিন লশিদ আল মাখতুমের এই স্ত্রী বর্তমানে লন্ডনে আত্মগোপন করেছেন।

Banglabid

প্রিন্সেস এবং জর্দানের কিং আবদুল্লাহর সৎবোন হায়া সন্তান জলিলা এবং জাইদকে নিয়ে শুরুতে জার্মানিতে পালানোর পর তালাক চেয়েছেন। এমনকি জার্মানিতে তিনি রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন।

অক্সফোর্ড থেকে পড়াশোনা করা প্রিন্সেস হায়াকে গত ২০ মে’র পর থেকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার দাতব্য কর্মকাণ্ডের ছবি ভর্তি ফেসবুক একাউন্টও গত ফেব্রুয়ারি থেকে নিষ্ক্রিয় রয়েছে।

আরবের গণমাধ্যমগুলো জানিয়েছে, জার্মানির একজন কূটনীতিক প্রিন্সেস হায়াকে দুবাই থেকে পালাতে সহযোগিতা করেছেন। দুই দেশের মধ্যে কূটনীতিক সংকট তৈরি করতেই তিনি এ কাজ করছেন।

Reneta

অভিযোগ রয়েছে, জার্মান কর্তৃপক্ষ প্রিন্সেস হায়াকে দুবাইয়ে ফেরত পাঠাতে ধনকুবের শেখ মোহাম্মদ বিন লশিদ আল মাখতুমের অনুরোধ প্রত্যাখ্যান করে।

প্রিন্সেস হায়ার পালানো এবং তালাক চাওয়ার বিষয়টি দুবাইয়ের রাজ পরিবারের দুটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

হায়ার পালানোর বিষয়টি জানা যায় মূলত শেখ মোহাম্মেদের কন্যা প্রিন্সেস লতিফার দুবাই থেকে পালানোর চেষ্টা প্রকাশ পাওয়ার পর। ভারতীয় উপকূল দিয়ে নৌকায় করে লতিফাকে পালাতে দেখা যায়। তখন থেকে তিনি পলাতক ছিলেন, তবে ধারণা করা হচ্ছে তিনি দুবাইয়ে ফিরেছেন।

প্রিন্সেস লতিফা জানান, নির্যাতনের চাপে তিনি পালাতে বাধ্য হয়েছেন। মানাবধিকার সংস্থাগুলো বলছে, লতিফাকে দুবাইয়ে তাকে বন্দীদশা বরণ করতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুর সামনে মাকে ধর্ষণকারী গ্রেপ্তার

পরবর্তী

পাকিস্তানিদের ঠোঁটে ভারতের জাতীয় সংগীত!

পরবর্তী

পাকিস্তানিদের ঠোঁটে ভারতের জাতীয় সংগীত!

বিশ্বের প্রথম কোরআনিক পার্ক

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT