চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানিদের ঠোঁটে ভারতের জাতীয় সংগীত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একদিনের জন্য হলেও ভারতীয়দের সঙ্গে সমস্ত শত্রুতা যেন শিকেয় তুলে রাখছে পাকিস্তানি সমর্থকরা। অনেকে টিভি সেটের সামনে গভীর মনোযোগে খেলা দেখায় মত্ত, ফাটাচ্ছে গলা। সেটা আবার পাকিস্তানের নয়, ভারত-ইংল্যান্ড ম্যাচে! নাসের আলী নামের এক পাকিস্তানি আবার সবারচেয়ে কয়েক ডিগ্রি এগিয়ে, আবেগের বশে লিখে ফেলেছেন দু-লাইন ভারতীয় জাতীয় সংগীতও!

খটকা থাকতে পারে কী এমন ঘটল যে সব তিক্ততা ভুলে ভারতের সমর্থনে গাওয়া শুরু করল পাকিস্তানিরা? ব্যাপারটা আর কিছুই নয়, শুধু একদিন, নির্দিষ্ট করে বললে মাত্র ৮ ঘণ্টার জন্য ভারতের গুণগান গাইছে তাদের বৈরী প্রতিবেশীরা। বিনিময়ে চাওয়া শুধু একটাই- ভারত যেন ইংল্যান্ডকে হারিয়ে দেয়। তাতে যে পাকিস্তানেরই লাভ।

শুধু পাকিস্তানের লাভ বললে কম হবে, ইংল্যান্ড হারলে যে লাভটা বাংলাদেশেরও। এই দুই দেশের সেমিফাইনালে যাওয়া না যাওয়া অনেকখানি নির্ভর করছে স্বাগতিকদের উপর। নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে (যার একটি ভারতের সঙ্গে ইতিমধ্যে খেলাও হচ্ছে) যদি হেরে যায় ইংলিশরা, আর বাংলাদেশ যদি নিজেদের শেষ দুই ম্যাচে জেতে, বা পাকিস্তান তাদের শেষ ম্যাচে জয় পায় তাহলেই কেল্লাফতে। স্বাগতিকরা ঘরের মাঠে হয়ে যাবে দর্শক, সেমিতে গ্যালারিতে উঠতে পারে সবুজের ঢেউ!

বিষয়টা বুঝতে পেরে পাকিস্তানিদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে টুইট করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন, ‘সব পাকিস্তানিদের জন্য প্রশ্ন, ইংল্যান্ড-ভারত, রোববার কাকে তোমরা সমর্থন করবে?’

জবাবে নাসের আলী লিখেছেন, ‘জনগণ মন-অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা! পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ…।’ উল্লেখ্য এ লাইন দুটি ভারতের জাতীয় সংগীতের প্রথম দুই লাইন।

পাকিস্তানি আরেকজন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে সামান্য খোঁচা দিয়ে লিখেছেন, ‘আরে আমরা তো ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে চা দিয়ে আপ্যায়ন করেছি। আর কোহলি তো আছে আমাদের হৃদয়জুড়ে!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT