চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল মাতানোর অপেক্ষায় সৌম্য-লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার ও লিটন দাস অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ঢাকায় বিপিএলের প্রথম পর্বে নামা হয়নি কয়েকজন তারকা ক্রিকেটারের। স্থানীয়দের মধ্যে অন্যতম লিটন দাস ও সৌম্য সরকার। চট্টগ্রাম পর্বেই দেখা যাবে তাদের। করোনা নেগেটিভ হয়ে খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন সৌম্য। কয়েকদিন বিশ্রামে কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন।

ফরচুন বরিশালের হয়ে খেলতে আসা আফগানিস্তানের স্পিনার মুজিব-উর রহমান বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। মিনিস্টার ঢাকার দুই আফগান ক্রিকেটার কায়েস আহমেদ ও ফজল হক ফারুকি এদিনই প্রথম অনুশীলন করেছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম ধাপে বোলারদের আধিপত্য দেখা গেছে অধিকাংশ ম্যাচেই। ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে রান পেতে। চট্টগ্রামে দ্বিতীয় পর্বে দেখা যেতে পারে উল্টো ছবি। সব আগের মতো থাকলে বিপিএলের অষ্টম আসরেও বন্দরনগরীর স্টেডিয়ামে রানের উৎসব হওয়ার সম্ভাবনা বেশি।

খুলনার অধিনায়ক মুশফিক চোখের দেখাতেই বুঝে গেছেন কেমন উইকেট অপেক্ষা করছে এখানে, ‘চট্টগ্রাম অন্যতম হাইস্কোরিং গ্রাউন্ড। এটা তো শুধু গত বছর নয়, এখানে যতগুলো বিপিএলের ম্যাচ হয়েছে, সব সময় হাইস্কোরিং হয়েছে। যেহেতু দুটি ম্যাচের একটি হেরেছি, একটি জিতেছি, চেষ্টা করবো প্রথম ম্যাচে আমরা দ্রুত যেন কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে পারি।’

‘ঢাকা ও চট্টগ্রামের উইকেটের মধ্যে পার্থক্য আছে। আমরা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো আমাদের জন্য ততোই ভালো হবে। আশা করছি উইকেট ভালো হবে। উইকেট ফ্রেশ। অবশ্যই ব্যাটিংবান্ধব উইকেট হবে। ’

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড বন্দরনগরীর ভেন্যুটির। ২০১৯ সালে ষষ্ঠ আসরে রংপুর রাইডার্স ২৩৯ রান তুলেছিল চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে। পরের পাঁচটি সর্বোচ্চ ইনিংসও সাগরিকার মাঠটির দখলে।

চট্টগ্রামে দুইশ’র বেশি দলীয় সংগ্রহ ছয়বার হয়েছে এক আসরেই। এবারও তেমন কিছুর হাতছানি রয়েছে। হাত খুলে মারার সুযোগ পাবেন ব্যাটাররা। মেটাতে পারবেন টি-টুয়েন্টির চাহিদা।

তিন ম্যাচে দুই জয়ে সর্বোচ্চ চার পয়েন্ট মিরাজদের। ঘরের মাঠে শুক্রবার বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

চট্টগ্রাম দল ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে মুশফিকের খুলনার বিপক্ষেই। ২৫ রানের জয়ে শেষ করে শুরুর অভিযান। চ্যালেঞ্জার্সের চট্টগ্রাম পর্বের শুরুটাও হচ্ছে খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে। হোম ভেন্যুতে প্রতিদিন রয়েছে সাব্বির-মিরাজদের ম্যাচ। শুক্রবার রাতের ম্যাচে মুখোমুখি হবে মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স।

ঢাকায় প্রথম পর্বে দুর্দান্ত খেলা চট্টগ্রাম হোম ভেন্যুতে স্থানীয়দের প্রত্যাশা মেটাতে চায়। দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, ‘এখানে আমাদের চারটা ম্যাচ, অবশ্যই হোম গ্রাউন্ডে চট্টগ্রামের মানুষের অনেক চাহিদা থাকবে। এটা আসলে আমাদের টিমের জন্য চাপ না বরং উৎসাহের। সবাই যদি ভালো ক্রিকেট খেলে এবং আমরা ম্যাচ জিততে পারি, স্থানীয়দের ভালো লাগবে যে নিজের হোম গ্রাউন্ডে আমরা ম্যাচ জিতেছি।’

ঢাকায় প্রথম পর্ব শেষ হয়েছে মঙ্গলবার। দুই দিনের বিরতির পর শুক্রবার বিপিএলের লড়াই শুরু হবে বন্দরনগরীতে। সেখানে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ম্যাচ। ৩ ফেব্রুয়ারি ঢাকা ফিরবে বিপিএল। সিলেটে আরেকটি পর্ব শেষে চূড়ান্ত পর্বও হবে ঢাকায়।

ট্যাগ: কুমিল্লাখুলনাবঙ্গবন্ধু বিপিএল-২০২২মুজিবমেহেদীলিটনলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আব্দুস সাত্তার খানের স্মরণ সভা শনিবার

পরবর্তী

ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব

পরবর্তী
বিচারবিচার ও আইনের প্রতীক, বঙ্গবন্ধুর ছবি ও বইসহ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক, কর্মকর্তাদের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক

সর্বশেষ

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের আটককেন্দ্র থেকে ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT