ক্রিকেট

বিপিএল মাতাতে ঢাকায় ইউনিভার্স বস

খুশি ব্যক্তির ছবি, তিনি দুটো থাম্বস আপ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুশি ব্যক্তির ছবি, তিনি দুটো থাম্বস আপ দেখাচ্ছেন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল। ক্যারিবীয় মহাতারকা পা রেখেছেন ঢাকায়। কোভিড নেগেটিভ এলে ইউনিভার্স বস খেলবেন সোমবারের ম্যাচেই।

আসরের উদ্বোধনী দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দারুণ শুরু করেছে সাকিব আল হাসানের বরিশাল। ভিডিও বার্তায় প্রথম জয়ের অভিনন্দন জানিয়েছেন গেইল। জানিয়েছেন, ফরচুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন।

বাংলাদেশের আতিথেয়তা, সমর্থকদের ভালোবাসার কথা টেনে গেইল বলেছেন, ‘সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। আমি দুর্দান্ত কিছু খুঁজব। প্রথম জয়ের জন্য অভিনন্দন। পরের ম্যাচের জন্য শুভকামনা। আমি এসে গেছি।’

COVID-19 testing in progress with healthcare worker administering test to man. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম সব ফ্র্যাঞ্চাইজিতে দাপিয়ে বেড়ানো গেইল রয়েছেন ক্যারিয়ারের অন্তিম লগ্নে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সব শেষ মাঠে নেমেছিলেন টি-টুয়েন্টি বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। জাতীয় দলের অধ্যায় অনেকটাই চুকিয়ে ফেলেছেন। আছেন নিজ দেশে একটা বিদায়ী ম্যাচের অপেক্ষায়। আসন্ন আইপিএলেও খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বরিশাল। প্রথম দুই ম্যাচে হারের স্বাদ পাওয়া মাহমুদউল্লাহ-তামিমদের বিপক্ষে লড়বে আসরের অন্যতম ফেভারিট দলটি।

বিষয়:গেইল চট্রগ্রাম চ্যালেঞ্জার্স ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…