স্পোর্টস

বিপিএল চ্যাম্পিয়ন হতে মরিয়া ঢাকা আবহনী

বিপিএল চ্যাম্পিয়ন হতে মরিয়া ঢাকা আবহনী

বিপিএল চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে অনুশীলন করছে ঢাকা আবাহনী। বিপিএলের দল পরিচিতির শেষ পর্বে উপস্থিত হয়ে এ কথাই বললেন কোচ জর্জ কোটান।

কোচ জর্জ কোটানের অধীনে দুটি লিগ খেলেও শিরোপা জিততে পারেনি ঢাকা আবাহনী। এবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের সামনে আরেকটি সুযোগ এসেছে।বিপিএল চ্যাম্পিয়ন হতে মরিয়া ঢাকা আবহনী

কোটান বলেন, সবাই শক্তিশালী এবং ভালো ফুটবল খেলছে, এর মধ্যেই নিজেদের সেরাটা দিতে হবে।

অন্যদিকে শেখ রাসেলও মৌসুমের প্রথম দুই টুর্নামেন্টের শিরোপা হারালেও লিগ জয়ের ছক কষছে।

শেখ রাসেল কোচ মারুফুল হক বলেন, লিগের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি, তরুণরা চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই অনুশীলন করছে।

তরুণ দল নিয়ে গঠিত উত্তর বারিধারা আর রহমতগঞ্জ ক্লাবেরও লক্ষ্য ভালো খেলা উপহার দেওয়া।

বিষয়:ফুটবল-বিপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…