চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছেন ড. ইউনূস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে নোবেলজয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস ব্যস্ত ছিলেন প্যারিসে অনুষ্ঠিত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত অলিম্পিকে। বিডিং প্রক্রিয়ার সময়েই তার শরণাপন্ন হয়েছিল প্যারিস। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর আয়োজন ঘিরে ড. ইউনূসের পরামর্শ নেয়া হচ্ছে।

এ ব্যাপারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার মিরপুরে সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন। এরকরম একটা ইভেন্টে (বিপিএল) তার অভিজ্ঞতা বা রিসোর্স যদি আমরা ব্যবহার না করি, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। সে জায়গা থেকে আমি ও বিপিএল আয়োজক টিম স্যারকে অনুরোধ করেছিলাম, আমাদের একটু সময় দিতে। তো স্যর আমাদের সঙ্গে বসেছিলেন।’

‘প্রাথমিকভাবে কিছু ভাবনার কথা জানিয়েছিলেন। আন্তর্জাতিকভাবে কীভাবে আসরটাকে আরও গ্রহণযোগ্য করা যায়, সে জায়গা থেকে বিসিবি প্রেজেন্টেশন দিয়েছে, আমি সেটি দেখলাম। স্যার স্যারের টিমের সঙ্গেও বসেছিলেন, সেখানে ডিটেইল আইডিয়া দিয়েছেন। বিসিবির আইডিয়া ও স্যারের আইডিয়ার কম্পাইল করার জন্য আমরা আবার বসব।’

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ঘুরে দেখেন। বিপিএল সামনে রেখে কী কী সংস্কার কাজ প্রয়োজন সেটির তালিকা নেন।

বিপিএল ঘিরে অনেক নতুনত্বের ঘোষণা দিয়েছে আয়োজক কমিটি। এবারও অংশ নিচ্ছে সাত দল। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ডামোডালে পুরনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সরে গেছে বিপিএল থেকে। এসেছে নতুন প্রতিষ্ঠান। ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট হবে আগামীকাল সোমবার। ৭ দলের মাঠের লড়াই শুরু ২৭ ডিসেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনূসডপ্রধান উপদেষ্টাবিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT