চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে দল প্রতি তিন থেকে পাঁচজন করে বিদেশি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:২১ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য দলগুলোকে বিদেশি খেলোয়াড় খেলানোর নতুন নিয়ম বেধে দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। প্রতিটি ম্যাচে দলগুলো সর্বনিম্ন তিনজন থেকে সর্বোচ্চ পাঁচজন করে বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতে পারবে।

সোমবার বিপিএলের গভর্নিং বডির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। অংশগ্রহণকারী ৮টি ফ্র্যাঞ্চাইজি দলের পরামর্শ নিয়েই বিদেশি পাঁচ খেলোয়াড় খেলানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

টুর্নামেন্ট শুরুর তারিখও এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪ নভেম্বরের পরিবর্তে দুদিন এগিয়ে পঞ্চম আসর শুরু হবে ২ তারিখে। এছাড়া দল সংখ্যা বাড়ায় আগের সাতজনের সঙ্গে নতুন একজন আইকন খেলোয়াড় বেছে নেওয়া হয়েছে।

বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সাউথ আফ্রিকার গ্লোবাল লিগ এবং বিপিএলের পরে আসর একই সময়ে পড়ে যাওয়ায় টুর্নামেন্ট শুরুর তারিখ দুদিন এগিয়ে আনা হয়েছে।

আগের সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ২ নভেম্বর মিরপুরে হওয়ার কথা ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেই উদ্বোধনী অনুষ্ঠান এগিয়ে হবে ৩১ অক্টোবর, আর মাঠের লড়াই গড়াবে ২ নভেম্বর।

ইসমাইল হায়দার আরও জানান, আগের আসরগুলোতে ৭টি দল খেলায় আইকন খেলোয়াড় ছিলেন সাতজন। এবার দল বাড়ায় আইকন খেলোয়াড় একজন বেড়েছে। নতুন আইকন খেলোয়াড় হয়েছেন মোস্তাফিজুর রহমান।

জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করেই আইকন খেলোয়াড় ঠিক করা হয়েছে বলে জানান তিনি। আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট।

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যাপক রুশাদ ফরিদীকে ছুটিতে পাঠানো কেন অবৈধ নয়: হাইকোর্ট

পরবর্তী

ইউএনও সালমন: বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত

পরবর্তী

ইউএনও সালমন: বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত

‘মোরে চেনো, মুই আইনের লোক’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT