চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বিপিএল

নভেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। তবে এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ একই সময় চলবে পাকিস্তানের নিজের ঘরোয়া টি-টুয়েন্টি আসর। শুধু বিপিএল নয়, সিডিউল ঝামেলায় পাকিস্তানিদের নিয়ে অনিশ্চয়তা রয়েছে সাউথ আফ্রিকার গ্লোবাল লিগও।

ন্যাশনাল টি-টুয়েন্টি কাপের সময়সূচী পাকিস্তান ক্রিকেটে দ্বিতীয়বারের মত অনিশ্চয়তার সৃষ্টি করল। গত মাসের ২৫ আগস্ট থেকে শুরু হওয়া জাতীয় টি-টুয়ন্টি কাপে অংশগ্রহণের জন্য পিসিবি তাদের ১৩ জন খেলোয়াড়ের এনওসি (নো অবজেকশন লেটার) প্রত্যাহার করে নিয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল টি-টুয়েন্টি কাপ ৪-১৯ নভেম্বর পর্যন্ত চলবে, যা বিপিএল এবং গ্লোবাল টি-টুয়েন্টি উভয়ের সম্পূর্ণ সংঘর্ষিক। বিপিএল ২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। আর গ্লোবাল লিগ ৩ নভেম্বর শুরু হয়ে ১৬ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

পিসিবি ইতিমধ্যেই তাদের লিগের জন্য একটি খসড়া অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছে এবং গত মাসে থেকেই খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ চলেছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। তাদের সব স্পনসরশিপ বিক্রি হয়ে গেছে, যার মানে এই টুর্নামেন্ট আয়োজন থেকে পিসিবি কখনোই সরে আসবে না।

এমন অবস্থায় পাকিস্তানি ক্রিকেটাররা ঘরোয়া লিগে অংশ নেবেন। পাকিস্তানের মিডিয়া পরিচালক আমজাদ হোসেন ইএসপিএন ক্রিইনফোকে বলেন, ‘আমি বলতে পারি, ক্রিকেটাররা অবশ্যই ঘরোয়া জাতীয় লিগকে প্রাধান্য দেবেন।’

যদিও এখনো বিপিএলের বিদেশী ক্রিকেটারদের তালিকা প্রস্তুত হয়নি। তবে শহিদ আফ্রিদি ও জুনায়েদ খান ইতিমধ্যে টূর্নামেন্টের জন্য ইতিবাচক সংকেত দিয়েছেন। দলের সাথেও চুক্তিও করে ফেলেছেন। এবারের আসরে শহিদ আফ্রিদির খেলার কথা ঢাকা ডায়নামাইটসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানি ক্রিকেটারবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT