বিনোদন

বিপিএলের মাঠ মাতালেন জেমস

বিপিএলের মাঠ মাতালেন জেমস

বিপিএল ফাইনালে রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটস এর মধ্যকার ব্যাট বলের লড়াইয়ের আগে মিরপুরের হোম অব ক্রিকেট মাতান নগর বাউল খ্যাত জেমস।

কিংবদন্তি এ ব্যান্ড সংগীত শিল্পী গেয়ে শোনান তার সেই বিখ্যাত গান, ‘মা, দুঃখীনি দুঃখ করোনা, বেদের মেয়ে জোসনা এমন কী তার কন্ঠে ছিল হিন্দি গানও। তার পরিবেশনায় উত্তাল হয়ে উঠেন হোম অব ক্রিকেটের দর্শকরা।

ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংসের মধ্যকার ফাইনালের আগে ছোট্ট করে একটা ‘বিদায়ী’ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিবি। তারই অংশ হিসেবে মিরপুর স্টেডিয়াম মাতাতে আসেন জেমস।

এসময় টুর্নামেন্টের সাত দলের জার্সি গায়ে একটি নৃত্যও পরিবেশন করা হয়। ফাইনালের পর্দা ওঠার আগে ভিন্ন এক মাত্রা যোগ করে এই আয়োজন।

বিষয়:বিপিএল টি২০ ২০১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…