বিআরবি কেবলস বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) এর চট্টগ্রাম পর্বের খেলা শুরু হচ্ছে আজ সোমবার থেকে। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টে আজকে খেলা হবে যথারীতি ২টি ম্যাচ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস এবং চিটাগং ভাইকিংস। খেলা শুরু হবে দুপুর ২টায়। মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস তিন ম্যাচ খেলে জিতেছে দুটিতে। হেরেছে একটিতে। চার ম্যাচ খেলে তিনটিতে হেরেছে তামিম ইকবালের চিটাগং। জয় একটিতে।
দিনের অপর ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সুপার স্টারস। এ ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা চার ম্যাচ খেলে তিনটিতে জয়ী হয়। হারে একটিতে। চার ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি মুশফিকুর রহিমের সিলেট।







