চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলকে আইপিএলের মতোই দেখছেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। ফ্রাঞ্চাইজি লিগগুলো প্রতিটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশে খেলে সেই অভিজ্ঞতা বেশ ভালোই অর্জন করেছেন তিনি। বিপিএলে প্রথমবারের মত খেলতে নামবেন টি-টুয়েন্টি ফরম্যাটের পরীক্ষিত ও বিধ্বংসী এই ব্যাটসম্যান। মাঠে নামার আগে বিপিএলকে আইপিএলের মতোই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অজি ওপেনার। বিপিএলের অংশ হতে পেরে উদ্দীপ্তও তিনি।

অধিনায়ক হিসেবে ২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারবাদকে চ্যাম্পিয়ন করেছেন ওয়ার্নার। সেই ওয়ার্নারের উপর ষষ্ঠ আসরে দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে সিলেট সিক্সার্স।

বিপিএল খেলতে বুধবার রাতে বাংলাদেশে পৌঁছান ওয়ার্নার। বৃহস্পতিবার মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন করেন তিনি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কথা বলেন ওয়ার্নার। যেখানে বিপিএলের সঙ্গে উঠে এসেছে আরও অনেক প্রসঙ্গ।

প্রথমবার বিপিএল খেলছেন, এটা কীভাবে দেখছেন? ওয়ার্নারের জবানে এই প্রশ্নের উত্তর, ‘অন্য দলগুলোর দিকে তাকিয়ে দেখুন, দর্শকরা শুধু আমাকে দেখতে আসবে না। তবে আমি এখানে (বাংলাদেশে) এসে এবং বিপিএলের অংশ হতে পেরে খুবই উদ্দীপ্ত। এই রকম একটি গ্রেট প্রতিযোগিতায় অনেক অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভালো ক্রিকেট খেলার সুযোগ পাব আমি। এখানে খেলে অনেকেই তার নিজের এবং জাতীয় পর্যায়ের স্বপ্ন পূরণ করবেন। এই যেমন আইপিএল খেলে আমি আমার দেশের জন্য ভালো কিছু করতে সক্ষম হয়েছি। অনেক ভারতীয় তরুণকে দেখেছি যারা আইপিএল খেলে পরে দেশের জন্য ভালো কিছু করেছেন। তাই আমি মনে করি, বিপিএলও আইপিএলের মতোই গুরুত্বপূর্ণ।’

বিপিএলে মানিয়ে নেয়ার ব্যাপারে ওয়ার্নার বলেন, ‘আমি ওয়াকারের (সিলেট কোচ) সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। অস্ট্রেলিয়ায় সম্প্রতি ক্লাব ক্রিকেট খেলেছি, সেখানে এখন উইকেট লো এবং স্লো। তবে সেখানে আমি রান করেছি। এখানে মানিয়ে নিতে একটু কষ্ট হবে, তবে ঢাকা এবং চট্টগ্রামে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি ভালোই করব।’

অধিনায়কের দায়িত্ব দেয়ায় ক্লাবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ার্নার। বলেন, ‘দলের নেতৃত্বের ভার দেয়ার জন্য কৃতজ্ঞ। আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। শুধু অধিনায়ক নন, সেই সঙ্গে দলের স্টাফ, ম্যানেজমেন্টরা মিলে সেরাটা বের করে আনবেন।’

Reneta

গেল বছরের মার্চে সাউথ আফ্রিকার বিপক্ষে তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ ও তরুণ খেলোয়াড় ক্যামেরন বেনক্রফটের সাথে বল টেম্পারিংয়ে অভিযুক্ত হন ওয়ার্নার। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথ ও ওয়ার্নার এক বছরের নিষেধাজ্ঞা পান। নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যে মাঠে ফিরেছেন বেনক্রফট। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা স্মিথের মুখোমুখি হবেন ওয়ার্নার।

এই বিষয়ে প্রশ্ন আসতেই অজি ওপেনারের তড়িৎ উত্তর, ‘আমাদের জন্য এটা শুধুই আরেকটা ম্যাচ। আমরা শুধু একজন খেলোয়াড়ের দিকে নজর দেব না, নজর থাকবে প্রতিপক্ষের ১১জনের দিকেই। আমার জন্য গুরুত্বপূর্ণ হল, বোলার কীভাবে স্মিথের সঙ্গে অন্য ব্যাটসম্যানদেরও আউট করবে।’

নিষিদ্ধ হয়ে ক্রিকেট থেকে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন ওয়ার্নার। সময়টা কতটা কঠিন ছিল? প্রশ্ন শুনে কিছুটা সময় নিয়ে ওয়ার্নারের জবাব, ‘আমার দিকে তাকিয়ে দেখুন, জীবনটা ভালোই ছিল। সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ঘরে একজন বাবা ও স্বামী হয়ে ওঠা। তবে এখন আবার ক্রিকেট খেলা এবং সিলেট সিক্সার্সকে পয়েন্ট টেবিলের শীর্ষে রাখা ‘

সামনের মাসেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা নিয়ে প্রশ্ন করতেই বিনয়ী উত্তরে ওয়ার্নার বলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করে নির্বাচকদের উপর। দিনশেষে আমি যেটা করতে পারি তা হল, ব্যাট হাতে প্রচুর রান ও একজন ভালো মানুষ হিসেবে নিজেকে ঠিক রাখা। আপাতত এই দুটি কাজই সিলেট সিক্সার্সের জন্য করতে চাই।’

আগামী ৫ জানুয়ারি থেকে পর্দা উঠবে বিপিএলের। ৬ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারবিপিএল ২০১৮বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT