আগামী ৩০ এপ্রিল বলিউড নায়িকা বিপাশা বসু ও নায়ক করণ সিং গ্রোভারের বিয়ের ফুল ফুটছে। একেবারে বাঙালি রীতিতে হওয়া বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্ব শেষ করেছেন বিপাশা-করণ জুটি।
৩৭ বয়সী বিপাশা ৩৪ বয়সী করণের বিয়ের কার্ড এরইমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। বলিউড কায়দায় বিয়ের কার্ড নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দু’জন।
দুইবছর ধরে প্রেম করা করণ ও বিপাশার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বিপাশার মুম্বাইয়ে বাড়িতে। এর আগে ২৮ এপ্রিল হবে মেহেদী অনুষ্ঠান। সেখানে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার মতো তারকাদের আনাগোনা থাকবে।
বঙ্গললনা বিপাশার বিয়ের পোশাক এরইমধ্যে ডিজাইন করেছেন ডিজাইনার রকি এস। ‘অ্যালন ছবি দিয়ে জুটি বাধা বিপাশা অবশ্য এর আগে নায়ক ডিনো মরিয়া, জন আব্রাহম ও হারমান বাওয়েজার সঙ্গে প্রেম করেছেন। অন্যদিকে, দু’বার বিয়ের পর্ব শেষ করেছেন করণ। প্রথম স্ত্রী শ্রদ্ধা নিগাম ও দ্বিতীয় স্ত্রী জেনিফার উইঙ্গিত।







