চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপাশার প্রশ্ন, পরিচালক তৌকীর কতোটা বকাঝকা করেছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

সমকালীন বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত নির্মাতা তৌকীর আহমেদ। পর পর জয়যাত্রা, অজ্ঞাতনামা ও হালদার মতো ছবি উপহার দিয়েছেন তিনি। এবার আসছেন ভাষা আন্দোলন নিয়ে তার নির্মাণে বহুল প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’।

যে ছবিতে মূখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যাকে টিভি পর্দার সামনে পেয়ে তার প্রতি একটি ‘সিক্রেট’ প্রশ্ন ছুড়ে মারেন তৌকীর পত্নী ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত!

ভাষার মাসে মুক্তি পাচ্ছে (১৫ ফেব্রুয়ারি) ভাষা আন্দোলন নিয়ে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ছবি ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই ছবি নিয়ে চলছে শেষ সময়ের প্রচারণা। তারই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটির নাম ‘ফাগুন হাওয়ায় বিপাশার সাথে’!

Banglabid

যেখানে উপস্থাপক হিসেবে আছেন বিপাশা হায়াত। তার অতিথি হয়ে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রের কলাকুশলীরা অনুষ্ঠানে হাজির হচ্ছেন। শুটিং সময়ের অভিজ্ঞতার গল্প শোনাচ্ছেন। যে অনুষ্ঠানের প্রথম দিনেই ছিলেন তিশা!

শুটিং সময়ের নানা অভিজ্ঞতার গল্প শোনানোর পাশাপাশি তিশাকে লক্ষ্য করে একটি ‘সিক্রেট’ প্রশ্ন করেন বিপাশা। তিশাকে তিনি প্রশ্ন করেন, তৌকীর আহমেদ পরিচালক হিসেবে কতোটা বকাঝকা করেছে? উত্তরে হেসে দিয়ে তিশার উত্তর, ‘আমি সত্যি বকা শুনিনি!’

এরপর বিপাশাও মজা করে আবার বলেন, তুমি নির্ভয়ে গোপনে আমাকে বলতে পারো। কারণ আমি বাড়ি গিয়ে এর প্রতিশোধ নিতে পারবো!

Reneta

এবার একটু সিরিয়াস তিশা। পরিচালক তৌকীরকে নিয়ে তিনি বলেন, তৌকীর ভাই এমন একজন মানুষ যার সাথে বসে কথা বলা যায়। কোনো একটা চিন্তা মাথায় আসলে আমরা সেটা নির্ভয়ে বলতে পারি। সবকিছু শেয়ার করা যায়, অনেককিছু শেখা যায়।

এছাড়াও ‘ফাগুন হাওয়ায় বিপাশার সাথে’ অনুষ্ঠানে সিয়াম ও বলিউড অভিনেতা যশপালের সাথে অভিনয় অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিশা।

এদিকে সোশাল মিডিয়াতেও ‘ফাগুন হাওয়ায়’ এর জয়জয়কার। পোস্টার, টিজার ও ট্রেলারের পর ছবির প্রথম গানটিও বেশ গ্রহনযোগ্যতা অর্জন করেছে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।
ফাগুন হাওয়ায় বিপাশার সাথে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াৎফাগুন হাওয়ায়ফারুক হোসেনবিপাশা হায়াতযশপাল শর্মালিড বিনোদনসাজু খাদেমহাসান আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাপের ভয় দেখিয়ে চোর পাকড়াও

পরবর্তী

আগামী ১১ মার্চ ভোটের দিন ধার্য করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

পরবর্তী

আগামী ১১ মার্চ ভোটের দিন ধার্য করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

সংসদে সংরক্ষিত আসন কমানোর কথা জানালেন কাদের

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT