চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপাকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে প্রথমবারের মতো বক্তব্য দিয়েই সমালোচনার শিকার ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

সাবেক হতে চলা মার্কিন ফার্টলেডি মিশেল ওবামার বক্তব্য কপি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবছর মেলানিয়ার দেওয়া বক্তব্যে ২০০৮ সালে মিশেলের দেওয়া বক্তব্যের অনেকটাই সাদৃশ্য খুঁজে পান সমালোচকরা।

প্রথম বক্তব্যে মেলালিয়া তার স্বামীকে খুবই দরদী উল্লেখ করে বলেন, তিনি এমন একজন মানুষ যিনি দেশের জন্য যুদ্ধ করতেও রাজি।

Banglabid

বক্তব্যের এক অংশে মেলানিয়া বলেন, আমার বাবা-মা আমাকে সেই মূল্যবোধ শিখিয়েছে যেন আমি জীবনে যা চাই তার জন্য যেন কঠোর পরিশ্রম করি। তারাই শিখিয়েছে আমি যা বলবো সেটাই আমার শক্তি। তারা আমাকে শিখিয়েছেন, যা আমি বলি তাই যেন করি এবং কথা দিলে তা যেন রক্ষা করি এবং মানুষকে সম্মানের চোখে দেখি।

মেলানিয়ার বক্তব্যের এই অংশটি পুরোই মিলে যায় ২০০৮ সালে মিশেল ওবামার দেওয়া বক্তব্যের সঙ্গে। সেসময় মিশেল বলেছিলেন, বারাক ও আমি একই ধরনের মূল্যবোধ নিয়ে বেড়ে উঠেছি। জেনেছি জীবনে যা চাই তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। শব্দই আমাদের শক্তি। যা করবো বলে কথা দিয়েছি তা করতেই হবে। মানুষকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখতে হবে এমনকি যদি আমি তাদের না চিনি বা যাদের সঙ্গে একমত নই তবুও। 

মিসেস ট্রাম্প আরো বলেন, বাবা-মা আমাকে শিখিয়েছেন দৈনন্দিন জীবনে মূল্যবোধ ও নীতিবোধ বজায় রাখতে। এই একই শিক্ষা আমি আমার সন্তানকেও দিই। সেটা আরো অনেক প্রজন্মে ছড়িয়ে দিতে চাই। কারণ আমরা চাই আমাদের সন্তানরা জানুক কতটা তুমি অর্জন করতে পারবে তা নির্ভর করে তোমার স্বপ্ন এবং সেটা পূরণে তোমার পরিশ্রমের উপর। 

Reneta

একই কথা সেসময় বলেছিলেন মিশেলও। ডোনাল্ড ট্রাম্পের কমিউনিকেশন উপদেষ্টা জ্যাসন মিলার বলেন, তার জন্য সুন্দর বক্তব্য তৈরির সময় মেলানিয়া টিম এমন কিছু উদাহরণ টেনেছেন যেগুলো তাকে উজ্জ্বীবিত করেছে। কিছু কিছু জায়গায় প্রতিফলিত হয়েছে তার নিজস্ব বক্তব্য। 

অবশ্য দোষটাও শুধু মেলানিয়ারই নয়। প্রথম এই কনভেনশন বক্তব্য দেওয়ার জন্য স্পিচরাইটিং দলের সাহায্য নিয়েছিলেন মেলানিয়া। তাতেই ঘটেছে যত বিপত্তি।

দেখুন ভিডিওটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশেল ওবামামেলানিয়া ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপাকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া (ভিডিও)

পরবর্তী

সাকিবের জ্যামাইকা তাল্লাওয়াশ সিপিএল এর শীর্ষে

পরবর্তী

সাকিবের জ্যামাইকা তাল্লাওয়াশ সিপিএল এর শীর্ষে

সাকিবের জ্যামাইকা তাল্লাওয়াশ সিপিএল এর শীর্ষে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT