বিনোদন

বিপাকে আমির খান

বিপাকে আমির খান

আমিরের তার পরবর্তী ছবির জন্য নতুন নায়িকা খুঁজছেন। এ বিষয়ে একটি পোস্ট আমির তার ফেসবুক ও টুইটারে পোস্ট করেন। এর পরেই ঘটে বিপত্তি।

এরপরই ঘটে যায় হুলুস্থুলকাণ্ড। মুহূর্তের মধ্যে হাজার হাজার আমির ভক্ত হামলে পড়ে তার সার্ভারে। এরপর চাপ সামলাতে না পেরে ক্র্যাশ করে আমিরের অফিসিয়াল সার্ভার।

আমির তার নতুন সিনেমার নায়িকা হিসাবে এমন একজনকে চেয়েছিলেন যে কি না একই সাথে ভালো গানও গাইতে পারে। আর সাথে তাদের রেকর্ড করা গানও পাঠাতে বলেছেন তিনি।

এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে ৩০ হাজার আবেদন জমা পড়ে।

বিষয়:আমির খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…