চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপর্যয়ের ময়নাতদন্তে প্রথম বলি ইতালি কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ইতালি

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট তো পেলই না, সেই সঙ্গে বিলীন হয়ে গেছে সবশেষ বিশ্বকাপ জয়ের চিহ্নটুকুও। জিয়ানলুইজি বুফনের পর অবসরের ঘোষণা দিয়েছেন ড্যানিয়েল ডি রোসি এবং আন্দ্রেয়া বারজায়লি। ২০০৬ বিশ্বকাপজয়ী দলের এই তিন সদস্য ইতালির দুনিয়া শাসনের শেষ চিহ্নটুকু বহন করছিলেন।

বিপর্যয় পরবর্তী প্রতিক্রিয়ায় কাঠগড়ায় তোলা হয় কোচ জান পিয়েরো ভেনতুরা এবং ইতালি ফুটবল ফেডারেশনের প্রধান কার্লো তেভেচ্চিওকে। দু’জনের উপরই চাপ বাড়ছিল সরে যাওয়ার জন্য।

প্রাথমিক শোক সামলে বিপর্যয়ের কারণ খোঁজার দাবিও উঠেছে জোরেসোরে। ইতালিকে দ্রুত ময়নাতদন্তে বসতে হয়েছে। কোচ-সভাপতির কেউ নিজে থেকে সরেননি। তবে বিপর্যয়ের ময়নাতদন্তে প্রথম বলি হয়েছেন কোচ ভেনতুরা। তাকে বরখাস্ত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সুইডেনের বিপক্ষে প্লে অফ হারের দুই দিন পর চাকরি হারালেন এই কোচ।

গত ৬০ বছরে এমন লজ্জার সামনে পড়তে হয়নি ইতালিকে। ১৯৫৮ সালে সবশেষ দর্শক হয়ে বিশ্বকাপ দেখতে হয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

প্লে অফে সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। এই ব্যর্থতায় কোচ ভেনতুরা নিজে থেকে পদত্যাগ না করায় চাকরি হারানোটা ছিল সময়ের অপেক্ষা। পরে জরুরি বৈঠক শেষে ইতালিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে তার বরখাস্তের খবর।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘এফআইজিসি সভাপতি কার্লো তেভেচ্চিও জরুরি বৈঠক ডেকেছিলেন বিশ্বকাপ বাছাইয়ের ব্যর্থতার পর। যে বৈঠকে সভাপতি প্রথম নির্দেশ দিয়েছেন এখনকার কোচিং স্টাফের সবাইকে ছেড়ে দেওয়ার। এই সিদ্ধান্তের পর ভেনতুরা আর জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন না।’

Reneta

ভেনতুরার জায়গায় নতুন সম্ভাব্য কোচদের যে নাম শোনা যাচ্ছে, সেখানে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হওয়া কার্লো আনচেলোত্তি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিবিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT