চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপদ কেটে গেছে, বাড়ি ফিরলেন আলমগীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৫, মে ২০২১
বিনোদন
A A

আপাতত ভয়ের আর কোনো কারণ নেই। বিপদ কেটে গেছে। করোনা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ঘরে ফিরলেন চিত্রনায়ক আলমগীর।

বুধবার বিকেলে তিনি হাসপাতাল ছেড়ে রাজধানীর আসাদ এভিনিউয়ের বাসার ফিরে যান।

নায়ক আলমগীর তার ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেন। সেখানে এই অভিনেতা ও প্রযোজক আরো লিখেন, ‘আলহামদুলিল্লাহ্‌ আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন।’

ফেব্রুয়ারিতে করোনা প্রতিরোধী প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন আলমগীর। এপ্রিলে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেন। এর এক সপ্তাহের মাথায় তিনি করোনা আক্রান্ত হন। তারপর থেকে ১৭ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বুধবার বিকেলে ঘরে ফিরেছেন।

আলমগীর জানান, হাসপাতালে তিনি চিকিৎসক রাশেদুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। আরও কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখভাল করেছেন। বিপদকালে সঠিক চিকিৎসা সেবা দেয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নায়ক আলমগীর বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসক, নার্স থেকে শুরু করে সবার আন্তরিক ছিলেন। সকালে চিকিৎসক এসে জানালেন, আপনি তো পুরোপুরি সুস্থ। এখন বাসায় যেতে পারবেন। বাসায় গিয়ে আমাকে প্রথম কয়েক দিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফিরতে পেরে অনুমতি পেয়ে খুব ভালো লাগছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আলমগীরকরোনাবাড়িবিপদলকডাউনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুলের পদ নিয়ে ইসির ব্যাখ্যা

জুলাই ২৩, ২০২৬

গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট দূর করার আহ্বান ডা জুবাইদার

জুলাই ২৩, ২০২৬

ডিজিটালি প্রতারণায় সাব্বির আহমেদের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৩, ২০২৬

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT