চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপদে ফেসবুক, তদন্তভার এফটিসির হাতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক

ব্যবহারকারীকে না জানিয়ে ৫ কোটি ব্যবহারকারীর তথ্য একটি রাজনৈতিক পরামর্শক সংস্থাকে সরবরাহ করার অভিযোগ ওঠার পর থেকে বিপদের মুখে রয়েছে ফেসবুক।

রাজনৈতিক পরামর্শক সংস্থার দ্বারা ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের এই অভিযোগের তদন্তভার এখন মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) হাতে।

২০১৬ সালে মার্কিন নির্বাচনে ক্যাম্ব্রিজ অ্যানালাইটিকাকে (সিএ) ভাড়া করা হয়েছিলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য। আর সেই সময়েই এই সংস্থাটি ফেসবুক ব্যবহারকারীদের না জানিয়ে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে।

সংস্থাটির প্রধান অ্যালেক্সান্ডার নিক্সকে এই অভিযোগের পরই বরখাস্ত করে কোম্পানিটির বোর্ড। তবে এই ঘটনায় কোনো ভুল কিছু করেছে বলে মনে করছে না সিএ।

এরই মধ্যে ধস নেমেছে ফেসবুকের শেয়ারে। ব্রিটিশ ও ইউরোপিয়ান সংসদ ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে তলব করেছেন এই বিষয়ে সঠিক প্রমাণাদি দেওয়ার জন্য। এই কঠিন সময়ে ক্যালিফোর্নিয়ার হেডকোয়ার্টারে মঙ্গলবার কর্মীদের এক ব্রিফিংয়েও অংশ নেননি মার্ক জাকারবার্গ।

এর আগে ফেসবুক বা মার্ক জাকারবার্গের বিষয়ে কোনো সমালোচনা খুব বেশি উচ্চকিত হয়নি বা ক্ষোভ ছড়ায়নি।

Reneta

পরামর্শক সংস্থাটির সাবেক কর্মী ক্রিস্টোফার ওয়াইলি সিএর বিপক্ষে অভিযোগ তুলেছেন, ফেসবুক ‘এটাই তোমার ডিজিটাল জীবন’ নামে একটি পার্সোনালিটি কুইজ তৈরি করে বিশাল পরিমাণ তথ্য সংগ্রহ করে।  কুইজে ২ লাখ ৭০ হাজার মানুষের তথ্য সংগ্রহ করা হয়। এর মাধ্যমে অন্তত ৫ কোটি মানুষের তথ্য সংগ্রহ করা হয় বন্ধুদের নেটওয়ার্কের মাধ্যমে।

তিনি বলেন, এসব তথ্য পরে সিএর কাছে বিক্রি করে দেওয়া হয়। সেই তথ্যগুলো দিয়ে পরে মানুষের মানসিক অবস্থা বিশ্লেষণ করা হয় এবং তাদের ট্রাম্পের স্বপক্ষে কিছু উপাদান সরবরাহ করা হয়। সেসবই পরে ২০১৬ সালের নির্বাচনে প্রভাব বিস্তার করে।

যদিও সিএর দাবি তারা পদ্ধতি মেনেই তথ্যগুলো সংগ্রহ ও ব্যবহার করেছেন কিন্তু সেই বক্তব্য অস্বীকার করেছে ফেসবুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin1

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT