চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপজ্জনক পিচ, ঝুঁকিতে অজি-কিউই বক্সিং ডে টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন টেস্টের সিরিজ। ১২ ডিসেম্বরের পর ২৬-এ শুরু হবে দ্বিতীয় ম্যাচ। তার আগে বিপজ্জনক পিচের কারণে ঝুঁকিতে পড়েছে বক্সিং ডে টেস্ট।

উদ্বেগের শুরু শনিবার থেকেই। বিপজ্জনক পিচে নিরাপত্তা ইস্যুতে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচ এদিন পরিত্যক্ত হয়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) চলছিল ভিক্টোরিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পাঁচদিনের ম্যাচ।

শনিবার ছিল ম্যাচের চতুর্থদিন। এদিন ব্যাটিংয়ের সময় বারবার বলের আঘাত পান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান শন মার্শ ও মার্কাস স্টয়নিস। অবস্থা বেগতিক দেখে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।

ম্যাচ রেফারি বব প্যারি বলেছেন, বিপজ্জনক এমসিজি পিচ নিয়ে উদ্বেগের কারণে ভিক্টোরিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা পরিত্যক্ত হওয়ার পর থেকে ‘প্লেয়ার ওয়েলফেয়ার’ উদ্বেগের মধ্যে আছে।

ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) এমসিজির পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছে। তারা যদিও জোর গলায় বলেছে, আসন্ন বক্সিং ডে টেস্টের জন্য একটি ভালো এবং মানসম্মত পিচ নিশ্চিত করতে দ্বিগুণ চেষ্টা করবে।

সিএ’র ক্রিকেট অপারেশান্সের প্রধান পিটার রোচ বলেছেন, ‘ভিক্টোরিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা পরিত্যক্ত হওয়ায় আমরা খুব হতাশ। আমরা এটাও জানাচ্ছি, এই মৌসুমেই এমসিজিতে আগের দুটি শিল্ড ম্যাচ হয়েছে কোনো অঘটন ছাড়াই।’

Reneta

অসম বাউন্সের কারণে ক্রিজে চরম সমস্যায় পড়েন মার্শ ও স্টয়নিস। পিটার সিডলের ডেলিভারি আঘাত হানে স্টয়নিসের বুকে। তার অ্যান্ড্রু ফিকিটের বলে আঘাত পান মার্শ।

বব প্যারি বলেছেন, ‘দুই আম্পায়ার ফিল গিলেস্পি ও জিওফ জোসুয়া ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে খুবই ভালো কাজ করেছেন। সিএ আশ্বস্ত করলেও তাই এমন পিচে টেস্ট নিয়ে চিন্তায় আছে অজি-কিউই দুপক্ষই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বক্সিং ডে টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টেডিয়াম তো নয় যেন ‘বিয়েবাড়ি’

পরবর্তী

রাজধানীর কারওয়ানবাজার ও কুর্মিটোলায় বাসে আগুন

পরবর্তী

রাজধানীর কারওয়ানবাজার ও কুর্মিটোলায় বাসে আগুন

বার্সা কোচও বলছেন, শেষের খুব কাছে মেসি

সর্বশেষ

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT