চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনোদ খান্না কেমন আছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
অমিতাভ বচ্চন ও বিনোদ খান্না

অমিতাভ বচ্চন ও বিনোদ খান্না

বলিউডের প্রখ্যাত অভিনেতা বিনোদ খান্নাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে গতকাল শনিবার সারা দিন নানা পোস্ট দেওয়া হয়। কিছু সংবাদমাধ্যম সেই সব পোস্টের ওপর ভিত্তি করে খবর প্রকাশ করে। আর তা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়। ‘বিনোদ খান্না আর নেই’— এমন খবরও পাওয়া গেছে। ফলে এই অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে তাঁর ভক্তদের মাঝে।

এদিকে গতকাল ​শনিবার রাত ১২টা ৪৮ মিনিটে বিনোদ খান্নার বন্ধু ও সমসাময়িক অভিনেতা অমিতাভ বচ্চনের একটি টুইট বার্তা থেকে উদ্বেগ আরও বেড়ে যায়। টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘কী অদ্ভুত না, নিজের প্রিয়জন বা সহকর্মীর চলে যাওয়ার ঘটনা নিজের আয়ু নিয়ে ভাবতে বাধ্য করে।’

অমিতাভ বচ্চনের টুইট বার্তা

বিনোদ খান্নার পরিবারের পক্ষ থেকে সব কিছুকেই গুজব বলা হয়। তবে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স হাসপাতাল থেকে বিনোদ খান্নার ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর পরে অমিতাভ নিজেও টুইটটি প্রত্যাহারের ব্যাপারে কিছু বলেননি।

Banglabid

সম্প্রতি অসুস্থ হওয়ায় বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্না ​সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘ডিহাইড্রেশনের সমস্যা হওয়ায় ৩১ মার্চ বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে মনে হচ্ছে। চিকিত্সকেরা হয়তো খুব তাড়াতাড়ি বাবাকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেবেন।’

কিন্তু মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স হাসপাতালের একটি সূত্র থেকে সংবাদ মাধ্যম জানতে পেরেছে, ইউরিনারি ব্লাডার ক্যানসারে ভুগছেন বিনোদ খান্না। জুম টিভি।

‘মুকাদ্দার কা সিকান্দর’ ছবিতে বিনোদ খান্না ও অমিতাভ বচ্চন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনবিনোদ খান্না
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর প্রাণ বাঁচানো সেই ভারতীয় মেজর

পরবর্তী

আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা না হওয়া নিয়ে টিআইবি’র প্রশ্ন

পরবর্তী

আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা না হওয়া নিয়ে টিআইবি’র প্রশ্ন

রোনালদো, নেইমারের এল ক্লাসিকো খেলা নিয়ে শঙ্কা

সর্বশেষ

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT