চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত সিরিয়ায় শুধুই রক্তের দাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
সিরিয়া

সিরিয়ায় চলমান সংঘর্ষ নতুন করে ভাবিয়ে তুলছে মানবতাবাদীদের। যুদ্ধবিধ্বস্ত দেশটির চারদিকে এখন শুধুই রক্তের চিহ্ন। সেখানে প্রতি মুহূর্তে প্রাণ হারাচ্ছে অসংখ্য নারী ও শিশু।

গত ৮ দিনে সিরিয়ায় অন্তত ৫৫০ জন সাধারণ নাগরিক মারা গেছে, এমনই দাবি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

সিরিয়ার পশ্চিম ঘোটাতে দিনে পাঁচ ঘণ্টা করে বিমান হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। সাময়িক এই যুদ্ধবিরতি অনেক প্রাণ বাঁচিয়েছে। তবে তারপরও সেখানে মৃত্যুর মিছিল থেমে নেই।

Banglabid

গত ২৫ ফেব্রুয়ারি সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব ঘোটায় আবারও স্থল ও বিমান হামলা চালায় সরকারি বাহিনী।

গত সপ্তাহে পূর্ব ঘোটায় সরকারি বাহিনীর বিমান হামলায় মানবিক বিপর্যয়ের পর এই প্রস্তাবে সম্মত হয় তারা। সরকারি অভিযানে আক্রান্ত এলাকায় আটকে পড়াদের মানবিক সহযোগিতা ও জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্যই এই যুদ্ধবিরতি।

আল-জাজিরা জানিয়েছে, বিদ্রোহীরা সরকারি বাহিনীর এসব হামলার জবাব দেয়। তবে হামলার তীব্রতায় খুব বেশি সুবিধা করতে পারি নি তারা।

Reneta

বৃহস্পতিবার কুয়েত ও সুইডেনের পক্ষ থেকে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব তোলা হয়। তবে আসাদ সরকারের মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার বিরোধিতার কারণে পরের তিন শুক্রবার এ বিষয়ে ভোটগ্রহণ স্থগিত হয়।

এর আগেও বারবার যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা করা হলেও রাশিয়ার বাধায় সেই সিদ্ধান্ত বাতিল হয়।

সিরীয় বাহিনীর দাবি, তারা পূর্ব ঘোটাকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে লড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসিরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনীতির ময়দানও কাঁপাতে চান ওয়ার্নার!

পরবর্তী

বিশ্বের প্রথম যাত্রীবাহী ড্রোন!

পরবর্তী

বিশ্বের প্রথম যাত্রীবাহী ড্রোন!

মশা

কল করলেই ২৪ ঘণ্টার মধ্যে মশার ওষুধ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT