চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত দলকে ‘অভয়’ দিলেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাঁচা-মরার ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের পর বিধ্বস্ত দলকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ওমানে অবস্থান করলেও আইসিসির প্রটোকলের কারণে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে কথা বলেছেন নাজমুল হাসান। আগের ম্যাচের ফলাফল মেনে নিতে না পারলেও পরের ম্যাচে যেন ভয়ে কাবু না হন মাহমুদউল্লাহ-সাকিবরা, সে চেষ্টা করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিবকে আমি আরও ইনভলভ হতে বলেছি। খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য বলেছি। ওরা যেন জড়তায় না ভোগে। জড়তা থাকার কিছু নেই। একটা অঘটন ঘটে গেছে।’

‘ওদেরকে যেটা বলেছি সেটিই বলছি, এটা আমার মনের কথা না, কারণ হার আমি মেনেই নিতে পারছি না। বলেছি অন্যদের বলো, আমরা পরবর্তী দুটি ম্যাচ ভালোভাবে জিতে কোয়ালিফাই করব, তার পরেরটা পরে দেখা যাবে।’

‘এই জিনিসটা বলেছি, কোনো ব্যাটসম্যানকে যে খেলাতেই হবে অত নম্বরে এমন কিছু নেই। পরিস্থিতি বিবেচনায় ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হবে, এই জিনিশটা পরিষ্কার করে দেবে এবং বোলারদের বলবা ডেথ ওভার বোলিং খুব বাজে হচ্ছে। এটা যেন পুনরাবৃত্তি না হয়, শুরুতে ভালো করতে পারলে ডেথ ওভারে কী সমস্যা!’

ওমানের পর টাইগারদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। দুটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। তারপরও তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য তিন দলের জয়-পরাজয়ের দিকে। গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রানরেটের হিসাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সনাজমুল হাসান পাপনবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-ওমানমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT