ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার দু’দিন পর নিখোঁজ ৫৪ জন আরোহীর সবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার সার্চ এন্ড রেসকিউ এজেন্সির প্রধান জানিয়েছেন, একদিনের বেশি সময় হেঁটে দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছে উদ্ধারকারী দলের সদস্যরা মৃতদেহগুলো উদ্ধার করেন। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বিমানটি থেকে ‘ব্ল্যাকবক্স’ উদ্ধার করেছে উদ্ধারকর্মী দল।
৪৯ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে রোববার বিমানটি পাপুয়া প্রদেশের দুর্গম পাহাড়ী অঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্বল বিমান নিরাপত্তার জন্য বরাবরই সমালোচনা করা হয় ইন্দোনেশিয়ার। গত এক বছরে এ নিয়ে তৃতীয় বিমান দুর্ঘটনা এটি।







